Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জীবনসঙ্গীরাই সুখী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস!

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: February 16, 2012 | 1:12 PM

ভলগা নদীর তীরে এক জুটিভলগা নদীর তীরে এক জুটি- রয়টার্স

বিবাহিত নারী-পুরুষের প্রায় দুই-তৃতীয়াংশ বলেছে, তাদের জীবনসঙ্গীরাই সুখী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।
বিশ্বব্যাপী চালানো নতুন এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানা যায়। গত মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবসে জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে অংশ নেওয়া প্রায় ৫০ শতাংশ অবিবাহিত নারী-পুরুষ বলেছে, সব বাদ দিয়ে তারা মনের মতো একজন সঙ্গী পেতে ব্যাকুল। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ বলেছে, তেমন কোনো সঙ্গী পেলেই জীবনে সবচেয়ে সুখী হবে তারা।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াসহ ২৪টি দেশে এই জরিপ চালানো হয়। ইপসস গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্স পরিচালিত এই জরিপে অংশ নেয় ২১ হাজার ২৪৮ জন নারী-পুরুষ।
প্রতিষ্ঠানটির গবেষণা ব্যবস্থাপক কেরেন গটফ্রায়েড বলেন, ‘বিশ্বের বেশির ভাগ মানুষ সুখের জন্য ঘরের দিকে তাকিয়ে, এ তথ্য জানার পর আমাদের তাক লেগে যায়।’
ঘরের সুখ সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটির ৮২ শতাংশ বিবাহিত মানুষ বলেছে, জীবনসঙ্গী ছাড়া অন্য কিছুতে এত সুখ নেই।
এদিক দিয়ে ঠিক বিপরীত অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির প্রায় অর্ধেক মানুষ বলেছে, জীবনসঙ্গীই একমাত্র সুখের উৎস—এটা মানতে নারাজ তারা। তবে তারা স্বীকার করেছে, জীবনসঙ্গীর কিছু না কিছু সুখের উৎস। রয়টার্স। প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV