শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি’র নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন, কনস্যুলেট কর্মকর্তাদের সেবার মান সমুন্নত রাখার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি. ১৬ সেপ্টেম্বর ২০২২ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি., বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকর এম তালহা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ তাদেরকে স্বাগত জানান।
ডা. দীপু মনি কনস্যুলেটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেবার মান সমুন্নত রাখার ব্যাপারে কনস্যুলেট কর্মকর্তাদের আহবান জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা ও ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে করোনা মহামারীর সময়ে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফার, শিক্ষা ও গবেষণা বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো গভীরতর করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
কনসাল জেনারেল শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও প্রতিনিধি দলকে কনস্যুলেট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন । কনসাল জেনারেল কনস্যুলার ও কল্যাণ সেবা সমূহ আরো উন্নত করার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ককে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করার ক্ষেত্রে কনস্যুলেটের দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
পরবর্তীতে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কনস্যুলেটে আগত সেবাগ্রহীতাদের সাথে কুশলাদি বিনিময় করেন। কনসাল জেনারেল ড. ইসলাম কনস্যুলেট সফরের জন্য শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও প্রতিনিধি দলের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ডা. দীপু মনি জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল