আরো পাঁচ বছর আমরা ক্ষমতায় থাকছি : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের শাসনের ওপর দেশবাসী কতটা সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা জরিপের ধারেকাছে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শতভাগ আত্মবিশ্বাস নিয়ে বলেছেন, তার দল আরো পাঁচ বছরের জন্য ক্ষমতায় থাকছে। নভেম্বরে আসন্ন নির্বাচনে তার দল বিজয়ী হবে। অর্থাত্ তিনি নভেম্বর পর্যন্ত প্রায় এক বছর এবং দ্বিতীয় মেয়াদের চার বছর মোট পাঁচ বছর মার্কিন প্রেসিডেন্ট থাকছেন।
হিসপ্যানিকদের বৃহত্তম রেডিও সার্ভিসের সঙ্গে সাক্ষাত্কারে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেছেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হবার সম্ভাবনা সম্পর্কে এজাতীয় সরাসরি আশাবাদ ওবামা এই প্রথমবার প্রকাশ করলেন। হিসপ্যানিকরা ওবামার বড় ভোট ব্যাংক। এরিজোনা, কলোরাডো এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে হিসপ্যানিক ভোটাররা জয় পরাজয়ে বিশাল ভূমিকা পালন করে থাকে। ২০০৮ সালের নির্বাচনে তাদের সমর্থন ওবামার প্রেসিডেন্ট হবার পথকে সহজ করে দিয়েছিল। বৃহস্পতিবার ওবামা ফ্লোরিডা সফর করেন। ফ্লোরিডা সফরকে সামনে রেখে একদিন আগে তার সাক্ষাত্কারটি প্রচার করা হয়। সাক্ষাত্কারে ওবামাকে অভিবাসন আইন সংস্কারে তার ব্যর্থতার কথা বলা হয়। জবাবে আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অর্ধৈয্য হবেন না। আগামী মেয়াদেই আমি অবশ্যই অভিবাসন আইন সংস্কার করব। নিশ্চিত থাকতে পারেন আগামী ৬ নভেম্বর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের দলই জয়লাভ করছে এবং আমি আবারও প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছি।’ আইনটি সংস্কারের ব্যর্থতার কারণ হিসেবে ওবামা বিরোধী দলকে দায়ী করে বলেন, তারা এমনকি আইনটির সংস্কার প্রস্তাবটি আলোচনার টেবিলেই তুলতে দিতে রাজি নয়। তবে পরিস্থিতি পরিবর্তন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমন এক সময় ওবামা এমন মন্তব্য করলেন যখন বিরোধী রিপাবলিকান পার্টি বিভিন্ন অঙ্গরাজ্যে প্রার্থী বাছাই নির্বাচন চালিয়ে যাচ্ছে এবং ওবামার দলকে পরাজিত করার স্বপ্ন দেখছে। রিপাবলিকানদের ধারণা, ওবামার প্রশাসনের কাছে মার্কিনীদের এবং বিশ্ববাসীর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। তাই এবার জনগণ তাদের ক্ষমতায় আনবে। ইত্তেফাক
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency