মহানবী (সাঃ) সম্পর্কে পূর্বাভাস রয়েছে যে বাইবেলে-

ডেস্ক: একটি বাইবেল নিয়ে ভ্যাটিকানে তোলপাড় চলছে। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর পৃথিবীতে আগমন সম্পর্কে ওই বাইবেলে পূর্বাভাস দিয়েছেন যিশু। এমন কথা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাইবেলটি দেখতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন ষোড়শ পোপ বেনেডিক্ট। অনেকে বলছেন, ওই বাইবেলটি হলো দ্য গসপেল অব বারনাবাস। এটি ১৫০০ বছরের পুরনো। গত ১২ বছর এটি তুরস্কে লুকানো ছিল। ২৪শে ফেব্রুয়ারি এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ওই বাইবেলটি সোনালি অক্ষরে লেখা। ১ কোটি ৪০ লাখ পাউন্ড মূল্যের এই বাইবেলটি যিশুর মুখের ভাষা আরামাইকে লেখা। এর ফটোকপির প্রতিটি পৃষ্ঠার মূল্য পনের লাখ পাউন্ড। এতে তিনি তার প্রথম দিককার ধর্মপ্রচার ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর আগমন সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন। এ বাইবেলটি চামড়ায় বাঁধানো। আর লেখা হয়েছে পশুর চামড়ায়। এটি তুরস্কের পুলিশ ২০০০ সালে একটি সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় উদ্ধার করে। তারপর থেকে ২০১০ সাল পর্যন্ত এটি ছিল নিবিড় পর্যবেক্ষণে। এরপরই তা হস্তান্তর করা হয়েছে আঙ্কারা ইথনোগ্রাফি মিউজিয়ামে। সামান্য কিছু ক্ষতি ঠিকঠাক করে এটি জনগণের জন্য শিগগিরই হাজির করা হবে প্রদর্শনীতে। তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী ইরটুগ্রুল গুনে বলেছেন, এই বাইবেলটি হবে গসপেলের যথার্থ সংস্করণ। এতে ইসলামের পক্ষে সমর্থন রয়েছে। তিনি আরও বলেছেন, এরই মধ্যে এটি দেখতে অনুরোধ করেছেন ভ্যাটিকানের কর্মকর্তারা। এ বাইবেলেই বলা হয়েছে, হযরত মোহাম্মদ (সাঃ)-এর আগমনের পূর্বাভাস দিয়েছিলেন যিশু। ইসলামের সঙ্গে মিল থাকায় এ বাইবেলটি লুকিয়ে রেখেছিল খ্রিস্টান চার্চের লোকেরা। তিনি আরও বলেন, মুসলমানরা মনে করেন আদি গসপেল মার্ক, ম্যাথিউ, লুক এবং জন-এর সঙ্গে সংযোজন নতুন এই বাইবেলটি। ইসলাম বিশ্বাস করে গসপেলে যিশুকে একজন মানব হিসেবে দেখানো হয়েছে এবং তিনি ঈশ্বর নন। ত্রিত্ববাদ ও ক্রুশবিদ্ধ সংক্রান্ত মতবাদও তা প্রত্যাখ্যান করে। এতে বলা হয়, মহানবী (সাঃ) সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন যিশু। গসপেলের এক সংস্করণে যিশু এক পুরোহিতকে বলেন- সেই বার্তাবাহককে কি নামে ডাকা হবে? মোহাম্মদ হবে সেই আশীর্বাদ ধন্য নাম।মানবজমিন
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests