নিউইয়র্কে ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র নির্বাচন ৩০ অক্টোবর : ১৭ পদে ২১ প্রার্থী, ভোটার ১ হাজার ৬৮২ (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি’র নির্বাচন আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে। গত ২৮ সেপ্টেম্বর বুধবার
উৎসবমুখর পরিবেশে ১৭ পদে ২১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ সহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল জানান, ‘মানিক-জসিম প্যানেল’ থেকে ১৭ পদে ১৭ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। সভাপতি পদে নাজমুল হাসান মানিক এবং সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেন ইউনুস জসিম।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংগঠনিক সম্পাদক পদে শাখায়াত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মো. হাসানুজ্জামান, সহ কোষাধ্যক্ষ পদে আমির হোসেন এবং সদস্য পদে সোহেল আলম ভূঁইয়া মনোনয়নপত্র দাখিল করেন। কমিউনিটি লিডার মোঃ জাফর আহমেদ স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল জানান, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩০ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ অক্টোবর। চূড়ান্ত তালিকা প্রকাশ ২ অক্টোবর। পিএস ১৭৯ তে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল