Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

শারদোৎসবে আটলান্টিক সিটি মেয়রের শুভেচ্ছায় সিক্ত হলেন প্রবাসী হিন্দুরা

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: October 4, 2022 | 1:28 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- শারদোৎসবের বার্তা পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে রয়েছেন দুর্গোৎসবের হরেক আয়োজনে। শারদোৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে আটলান্টিক সিটি।

আটলান্টিক সিটিতে অবস্থিত প্রবাসী হিন্দুদের মন্দিরে গত দুই অক্টোবর, রবিবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।আগামী পাঁচ অক্টোবর, বুধবার দুর্গোৎসব শেষ হবে। দুর্গোৎসবে তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হচ্ছে ।

শারদোৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পূজার্চনা, আরতি, প্রবাস প্রজন্মের সংগীত ও নৃত্য পরিবেশনা, আয়োজক সংগঠনের সদস্য- সদস্যাদের পরিবেশনায় সংগীত অনুষ্ঠান, পুঁথি পাঠ, সিঁদুর খেলা ও মহাপ্রসাদ বিতরন।
গত তিন অক্টোবর, সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল মন্দির প্রাঙ্গণে শারদোৎসবে অংশগ্রহনকারী প্রবাসী হিন্দুদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাঁর শুভেচছা বক্তব্যে প্রবাসী হিন্দুদের যে কোন প্রয়োজনে তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিরূপ আবহাওয়া উপেক্ষা করে আবাল বৃদ্ধবনিতার বাহারি সাজ ও নয়নাভিরাম পোশাক-আশাকে দুর্গোৎসব প্রাংগণ হয়ে উঠেছে উৎসবের রঙে রংগীন। প্রবাসী হিন্দুদের সব পথ এসে যেন মিশেছে মন্দির প্রাংগণে। তারা সারাক্ষণ মেতে আছেন আনন্দযজ্ঞে।

দুর্গাপূজার এই কয়েকটা দিন আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুরা মেতে থাকবেন অনাবিল আনন্দে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ