Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: October 12, 2022 | 5:03 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে সমাপ্ত হলো ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’। আটলান্টিক সিটির এনাপলিস এভিনিউতে অবস্হিত এন্ড্রু ফ্ল্যাগ ফিলপ রিক্রিয়েশনাল সেন্টার এ অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্টে নিউজার্সির রাজ্যের ছয়টি ক্রিকেট দল অংশগ্রহন করে। ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো আইকনিক ডেসারস, সিলেট সিক্সারস, পিকেকেআই হকস,দ্য কিংস,বেংগলি বয়েজ, গ্যালাওয়ে ক্রিকেট ক্লাব ।
গত দশ অক্টোবর, সোমবার সন্ধ্যায় আটলান্টিক সিটির মাননীয় মেয়র মার্টি স্মল ফিতা কেটে ‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম বাংলা ফুড এর স্বত্ত্বাধিকারী তোলন হকের সঞ্চালনায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া, চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

গ্রামবাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় পিকেকেআই হকস দলকে পরাজিত করে গ্যালাওয়ে ক্রিকেট ক্লাব
শিরোপা লাভ করে।
ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী দলের অধিনায়ক এর হাতে নগদ পুরস্কার ও ট্রফি তুলে দেন আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান আনজুম জিয়া।

‘গ্রাম বাংলা ফুড ক্রিকেট টুর্নামেন্ট’ এর সফল আয়োজক ছিল আইকনিক ডেসারস।

ক্রিকেট টুর্নামেন্টটি স্পন্সর করেন গ্রাম বাংলা ফুড এর স্বত্ত্বাধিকারী তোলন হক, সহযোগী স্পন্সর ছিল বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি , আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলর আনজুম জিয়া ও আটলান্টিক কাউন্টির কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী হাবিব রেহমান ।

বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক ক্রিকেটমোদী ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV