Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

আদালত অবমাননার অভিযোগ, আইনি যুক্তিতে খালাস

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: February 29, 2012 | 11:54 PM

স্টাফ রিপোর্টার: বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের ‘একুশের রাত’ টক শো’র সঞ্চালক অঞ্জন রায়সহ দুই আলোচককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। তবে আদালত সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেন। অভিযুক্তদের পক্ষে ড. কামাল হোসেনের আইনি লড়াইয়ের পর এ আদেশ দেয়া হয়। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সারা হোসেন। শুনানিতে ড. কামাল হোসেন বলেন, স্বাধীনতার পর আমরা ৪০ বছর অতিক্রম করেছি। এ সময়ে আমাদের আদালত অনেক শক্তিশালী হওয়ার কথা। কেউ যদি আদালতকে কটাক্ষও করে থাকেন তবে আদালতের তা সহ্য করা উচিত। এটা হবে আদালতের উদারতা। বিচার শুধু করলেই হবে না, তা করতে হবে দয়ার সঙ্গে। মিডিয়ার প্রতি কোর্টের সহানুভূতি থাকা প্রয়োজন। একই সঙ্গে মিডিয়ারও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। কোর্ট এবং মিডিয়ার পারস্পরিক সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো। আদালতের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, এখানে আমি শুধু অভিযুক্তদের পক্ষেই দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি সংবাদ মাধ্যম এবং আদালতের পক্ষে। আদালতের মনোভাব আমি সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেবো। আগামীকাল ১লা মার্চ। আমাদের স্বাধীনতার মাস শুরু। আজকে একটি সুন্দর সুযোগ এসেছে। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আদালত এবং সংবাদ মাধ্যমকে এখতিয়ারের মধ্য থেকে কাজ করতে হবে। গত আগস্টে প্রচারিত একুশে টেলিভিশনের ‘একুশের রাত’ অনুষ্ঠানে আলোচক ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান ও বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন। সঞ্চালক ছিলেন- অঞ্জন রায়। ওই টকশো’র ব্যাপারে ড. কামাল হোসেন বলেন,  বিচার বিভাগকে হেয় করার জন্য ইচ্ছাকৃতভাবে সেখানে কোন কথা বলা হয়নি। আলোচনার মধ্যে আপত্তিকর কোন কথা যদি চলে আসে, তাহলে তা উদারতার সঙ্গে দেখতে হবে। সংবিধান হচ্ছে আমাদের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা এই সংবিধানে নিশ্চিত করা হয়েছে। জনগণের কথা বলতে গিয়ে এই চ্যানেলটিকে অনেক লড়াই-সংগ্রাম করতে হয়েছে। সরকারপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।  গত বছর ১০ই আগস্ট এক স্বতঃপ্রণোদিত রুল জারি করে হাইকোর্ট একুশের রাতের দুই আলোচক ও সঞ্চালককে তলব করে। রুলে ‘তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কেন আনা হবে না’- তা জানতে চাওয়া হয়। ওই টকশোতে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর মামলায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ আসা নিয়ে কথা বলেন অতিথিরা। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV