ইউএস কংগ্রেসে একাত্তরের ‘জেনোসাইড’ স্বীকৃতির প্রস্তাব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দুইজন মার্কিন আইনপ্রণেতা পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত নৃশংসতম ‘জেনোসাইড’ ইউএস কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব বাস্তবায়নে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহোযোগিতা দিবে- ১৫ অক্টোবর দুই মার্কিন আইনপ্রণেতা রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ চ্যাবট এবং ডেমোক্রেট কংগ্রেসম্যান রো খান্না ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ একটি রেজুলেশন উত্থাপন করেন এবং পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা ১৯৭১ সালের নৃশংসতম জেনোসাইড সংঘটিত করার দায়ে পাকিস্তানকে এই ধরনের ভূমিকার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছেন। এছাড়া কংগ্রেসম্যানদয় মার্কিন রাষ্ট্রপতিকে ১৯৭১ সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনী কর্তৃক জাতিগত বাঙালি এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতম জেনোসাইডকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
কংগ্রেসম্যানদয় বিলে আরো উল্লেখ করেন “আমাদের বছরের পর বছর ধরে অপেক্ষা থেকে জেনোসাইডে ভুক্তভূগী লক্ষ লক্ষ মানুষের স্মৃতি মুছে যেতে দেওয়া উচিত নয়। জেনোসাইড স্বীকৃতি ঐতিহাসিক রেকর্ডকে শক্তিশালী করে, আমরাসহ আমেরিকানদের শিক্ষিত করে এবং অপরাধীদের জানাতে দেওয়া যে এই ধরনের অপরাধ সহ্য করা হবে না।
এত বছর পর প্রায় ভূলে যাওয়া ১৯৭১ সালে সংঘটিত নৃশংসতম জেনোসাইড ইউএস কংগ্রেসে স্বীকৃতি পেতে যাচ্ছে এ সংবাদে দীঘদিন যাবৎ এ বিষয়ে কর্মরত নিউইয়ক ভিওিক সংগঠন জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র এর পক্ষ থেকে আমরা এই প্রস্তাবকে স্বাগত, স্বস্তি ও সন্তোষ প্রকাশ করছি। এই প্রস্তাব কংগ্রেসে স্বীকৃতির পেতে আমরা সব ধরনের সহোযোগিতা দিবো। –মুক্তিযোদ্ধা ডঃ প্রদীপ রঞ্জন কর, সভাপতি, মঞ্জুর চৌধূরী, সাধারন সম্পাদক, জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
