মাথাপিছু ২৮ লাখ টাকা দিয়ে ওবামা’র সঙ্গে ডিনার করলেন আমেরিকানরা

ডেস্ক: মাথাপিছু ৩৫৮০০ ডলার অর্থাৎ ২৮ লাখ ৬৪ হাজার টাকা দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দিলেন ৯০০ আমেরিকান। এর মধ্যে কয়েকজন বাংলাদেশীও ছিলেন। নিউ ইয়র্ক সিটির একটি রেস্টুরেন্টে ১লা মার্চ রাতে এ অনুষ্ঠান হয়। প্রেসিডেন্ট বারাক ওবামার টেবিলে বসে যারা ডিনার করেছেন তাদের জন্য ছিল ৩৫৮০০ ডলার চাঁদা। অপরদিকে যারা প্রেসিডেন্টের সঙ্গে দাঁড়িয়ে ছবি উঠানোর সুযোগ নিয়েছেন তাদের দিতে হয় ১০ হাজার ডলার তথা ৮ লাখ টাকা করে। এর বাইরে ১০০০ ডলার চাঁদাদাতারা শুধু অনুষ্ঠানে অংশ নিয়ে ডিনারের সুযোগ পেয়েছেন। এভাবে একটি অনুষ্ঠানেই ওবামা সংগ্রহ করেছেন প্রায় ৫ মিলিয়ন ডলার। এ নিয়ে সামনের নভেম্বরের নির্বাচনের জন্য ওবামার তহবিলের পরিমাণ দাঁড়ালো ২৫০ মিলিয়ন ডলার। নিউ ইয়র্ক সিটিতে ১লা মার্চ মোট ৪টি অনুষ্ঠানে ওবামা যোগ দেন। একইদিন নিউ হ্যামশায়ার রাজ্যে আরেকটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে যোগ দেন ওবামা। সেখানেও মাথাপিছু চাঁদার পরিমাণ ছিল ৫ হাজার ডলার তথা ৪ লাখ টাকা করে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








