ওয়াশিংটনে রমনির জয় : রিপাবলিকান প্রার্থীরা এখন সুপার টিউসডের প্রচারে ব্যস্ত
ডেস্ক : ধারাবাহিক জয়ের ধারায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থিতাপ্রত্যাশী মিট রমনি। ম্যাসাচুসেটসের সাবেক এই গভর্নর দলের প্রার্থী বাছাইয়ের নির্বাচনে (ককাস) ওয়াশিংটন রাজ্যে জিতেছেন। প্রার্থিতাপ্রত্যাশী সব প্রার্থী এখন আগামীকাল অনুষ্ঠেয় ‘সুপার টিউসডের’ প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিন ১০ রাজ্যে একসঙ্গে বাছাইপর্বের ভোট অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন রাজ্যে ভোট হয় গত শনিবার। এতে রমনি ৩৬ শতাংশ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক সান্টোরাম এবং টেঙ্াসের কংগ্রেসম্যান রন পল দুজনই ২৫ শতাংশ করে ভোট পেয়েছেন। জয়ের পর সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারে রমনি বলেন, ‘ওয়াশিংটন ককাসে জিতে আমি উল্লসিত। সমর্থনের জন্য ভোটারদের ধন্যবাদ।’ তিনি জানান, ফলাফল দেখে বোঝা যায়, ওয়াশিংটনের ভোটাররা একজন রক্ষণশীল ব্যবসায়ীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। যিনি বেসরকারি খাত ভালো বোঝেন।
এ রাজ্যের ডেলিগেট সংখ্যা ৪৩। ককাসে রমনি জিতলেও কার ভাগ্যে কতজন ডেলিগেটের সমর্থন পড়েছে তা জানতে আরো অপেক্ষা করতে হবে।
এখন পর্যন্ত মোট ১২টি রাজ্যে রিপাবলিকান দলের বাছাই পর্বের ভোট হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন নিয়ে মোট সাতটি রাজ্যে জয় পেলেন রমনি। তাঁর ঝুড়িতে এ পর্যন্ত ১৫২ ডেলিগেটের সমর্থন পড়েছে। ফলে ফ্রন্ট রানার হিসেবে বিবেচিত রমনি এখন পর্যন্ত সবভাবেই এগিয়ে আছেন।
আগামীকাল আলাস্কা, জর্জিয়া, আইডাহো, ম্যাসাচুসেটস, নর্থ ডাকোটা, ওহাইয়ো, ওকলাহোমা, টেনেসি, ভারমন্ট ও ভার্জিনিয়ায় বাছাই পর্বের ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এই রাজ্যগুলোতে প্রচার চালাচ্ছেন। ২০০৮ সালে সুপার টিউসডেতেই রিপাবলিকান দলের প্রার্থী নিশ্চিত হয়ে যায়। সে দফা সিনেটর জন ম্যাককেইনের কাছে হেরে বিদায় নেন রমনি। তবে বিশ্লেষকদের ধারণা, এবার সুপার টিউসডেতে দলের মনোনয়ন নিশ্চিত হবে না। প্রতিদ্বন্দ্বিতার পথ আরো দীর্ঘ হবে।
আগস্টের শেষ দিকে ফ্লোরিডায় রিপাবলিকান দলের সম্মেলনে ডেলিগেটদের ভোটে চূড়ান্ত হবেন প্রেসিডেন্ট প্রার্থী। রিপাবলিকান দলের ডেলিগেট সংখ্যা দুই হাজার ২৮৬। প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে এক হাজার ১৪৪ জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হবে। সূত্র : বিবিসি, এএফপি, দ্য টেলিগ্রাফ। কালের কণ্ঠ
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency