এফবিআই প্রধানের সাইবার হামলার হুঁশিয়ারি
ডেস্ক: যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা করে হুঁশিয়ারি দিয়েছিলেন জাতীয় নিরাপত্তা বিভাগের পরিচালক। এবার তারই ধারাবাহিকতায় সাইবার হামলার ব্যাপারে মার্কিন আইন প্রণেতাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন এফবিআই পরিচালক রবার্ট মুয়েলার। তিনি বলেছেন, উগ্রপন্থিদের সাইবার হামলার ব্যাপারে দেশ এবং জাতিকে প্রস্তুত থাকতে হবে। মুয়েলার হাউস এপ্রিসিয়েশন সাব কমিটিকে বলেছেন, এখন পর্যন্ত সন্ত্রাসীরা ইন্টারনেট ব্যবহার করে পূর্ণাঙ্গভাবে কোন ধরনের হামলা চালায়নি। তবে আমরা তাদের এ ধরনের সম্ভাবনাকে কোনভাবেই খাটো করে দেখতে চাই না। তারা এ ধরনের হামলা চালাতে নিজেদের লোকজনকে প্রশিক্ষণ দিতে পারেন বা বাইরে থেকে এ ব্যাপারে অভিজ্ঞদের সহযোগিতা নিতে পারেন। এফবিআইয়ের ২০১৩ সালের বাজেট উত্থাপন করে তিনি বলেছেন, আমাদের দেশের জাতীয় নিরাপত্তা এবং অপরাধ দমন বিভাগ ক্রমাগতভাবেই আধুনিক হচ্ছে। তাই তাদের সঙ্গে তাল মিলিয়ে এফবিআইকেও এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় কৌশল এবং অভিযান চালাতে হবে। তিনি বলেছেন, সন্ত্রাসীরা হ্যাকিং দক্ষতাতেও নিজেদের আগ্রহের বিষয়টি জানান দিয়েছে। তাদের এ আগ্রহ এফবিআইয়ের সন্ত্রাস বিরোধী তৎপরতাকে আরও কঠিন এবং চ্যালেঞ্জিং করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন। মানবজমিনসর্বশেষ সংবাদ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests