Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তরুণ পুলকের আকস্মিক মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: November 21, 2022 | 5:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দোহার উপজেলা সমিতি ইউএসএ ইনকের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফিজুর রহমান গিনির বড় ছেলে পুলক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। নিউইয়র্ক সিটির জ্যামাইকার নিজ বাসা থেকে ১৮ নভেম্বর শুক্রবার মৃত অবস্থায় পুলকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ২১ বছর। পুলকের ছোট আরও দুই ভাই রয়েছে। পুলকের আকস্মিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শিল্পী হাফিজুর রহমান (গিনি) এক সময় স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করলেও বিগত কয়েক বছর ধরে বাফেলোতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর ছেলে পুলক একা নিউইয়র্কের বাসায় বসবাস করতেন। ধারণা করা হচ্ছে, ২-১ দিন আগেই পুলক বাসায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। পুলিশ পুলকের অ্যাপার্টমেন্ট থেকে তার বান্ধবীকেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত চলছে। পুলকের অকাল মৃত্যুতে কমিউনিটির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্প্রতি বাংলাদেশি যুব-তরুণের বেশ কয়েকজনের অকাল মৃত্যু নিয়ে কমিউনিটিতে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV