Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

ওয়াশিংটন টাইমসে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির প্রশংসা

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: September 29, 2010 | 9:27 PM

এনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সমপ্রীতির এক অনন্য নজির স্থাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টেও এ সত্যের প্রতিফলন ঘটেছে। ওয়াশিংটন টাইমসে ২৬ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে এ মন্তব্য করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার স্বপন সাহা।

টাইমস উল্লেখ করেছে, বাহাত্তর সাল তথা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এই প্রথম একজন ধর্মীয় সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বীকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ দেয়া হয়েছে। টাইমস আরো উল্লেখ করেছে, স্বপন সাহা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন এবং গত জুন মাস পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত ছিলেন। ওয়াশিংটন টাইমসকে স্বপন সাহা আরো বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করতে তার কন্যা শেখ হাসিনা টুয়েন্টি টুয়েন্টিওয়ান ভিশন নিয়ে কাজ শুরু করেছেন। বাংলাদেশের ১৬০ মিলিয়ন তথা ১৬ কোটি জনসংখ্যার মাত্র ১০% হচ্ছে হিন্দু। এই হিন্দু সমপ্রদায়ের লোকজনকেও বাংলাদেশের সকল পর্যায়ে সমঅধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার-এ তথ্যও স্বপন সাহা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ