Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

Mother’s Touch Foundation ও Katrina Love for Bangladesh এর তত্ত্বাবধানে পাবনায় ২৫০ জন ছাত্র-ছাত্রীকে বৃক্ষ প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: June 19, 2019 | 8:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : Mother’s Touch Foundation ও  Katrina Love for Bangladesh এর জন্য ১৬ জুন ছিলো বিশেষ একটি দিন কারন Katrina Love for Bangladesh এর সহযোগিতায় ও Mother’s Touch এর সার্বিক তত্ত্বাবধানে পাবনার জেলার, চাটমোহর থানার ফৈলজানা ইউনিয়নের সাইপাঁই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন ছাত্র/ ছাত্রীর মাঝে বৃক্ষ প্রদান করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লরেন্স ডি. বৈদ্য এছাড়াও উপস্হিত ছিলেন Mother’s Touch এর প্রতিষ্ঠাতা সভাপতি মাইকেল বৈদ্য, সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম বকুল, প্রচার সম্পাদক জুবাইয়া মমতাজ দিবা, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিলহজ হোসাইন, স্কুলের শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মাছরাঙা টেলিভিশনের, বাংলাদেশ প্রতিদিন ও যায়যায়দিন প্রত্রিকার প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে কোরান তেলওয়াত, সমবেত জাতীয় সংগীত ও বেলুন ওড়নোর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।  এ সময়ে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ও এই ধরনের অনু্ষ্ঠান করার জন্য  Mother’s Touch ও Katrina Love for  Bangladesh কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। Mother’s Touch এর পক্ষ হতে মোঃ শামীম হোসেন কে তার (জুলাই-ডিসেম্বর-২০১৯ইং) উপবৃত্তি, পড়াশোনার জন্য শিক্ষা সামগ্রীসহ একটি গাছ প্রদান করা হয়। সাইপাঁই গ্রামের কৃতি সন্তান মোঃ সোলাইমান হোসেন ও ইন্জিনিয়ার মো লিয়াকত আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে Mother’s Touch ও Katrina Love for Bangladesh কে এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করার জন্য সাদুবাদ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। Mother’s Touch প্রতিষ্ঠাতা সভাপতি  মাইকেল বৈদ্য সমাজের বিত্তবান ব্যাক্তিবর্গকে সাহায্য,  সহযোগিতা ও পরামর্শের জন্য বিশেষ ভাবে আহবান করেন। তিনি বলেন আসুন দেশের জন্য হাতে হাত রেখে কাজ করি।  আমরা যদি বিত্তবানদের সাহায্য সহযোগিতা পাই তা হলে এমন অনেক ভাল কাজ আমরা আমাদের সোনার বাংলাদেশকে উপহার দিতে পারবো। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি লরেন্স ডি. বৈদ্য ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও কিছু দিক নির্দেশনার মাধ্যমে ও ছাত্র/ ছাত্রীদেরকে Kartina Love for Bangladesh ও Mother’s Toch পক্ষ হতে একটি করে গাছ উপহার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  Mother’s Touch  সাথে যোগাযোগের জন্য মোবাইল করতে পারেন +৮৮০ ১৭১১৪৭৯৩৫৩ অথবা ০১৭১৮২২৮৯১৭,  ইমেইল ও করতে পারেন [email protected]

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV