Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

UNICEF এর নির্বাহি বোর্ডের পরিচালনায় সাফল্যের স্বাক্ষর রাখলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: February 9, 2011 | 11:02 PM

 শারকে চামান খান: UNICEF এর নির্বাহি বোর্ডের পরিচালনায় সাফল্যের স্বাক্ষর রাখলো বাংলাদেশ। এমনটাই মনে করেন UNICEF এর সকলে। বিশ্বব্যাপী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মানবিক বৃত্তি বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণকারী  অন্যতম প্রতিষ্ঠান হিসেবে UNICEF স্বীকৃত। তারই পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ আজ তার দায়িত্বভার তুলে দিল পরবর্তী সভাপতি স্লোভেনিয়ার স্থায়ী প্রতিনিধি মিজ্ সানজা স্টিগলিক (ঝধহলধ ঝঃরমষরপ) এর হাতে।

 

৮ ফেব্রুয়ারী সকালে জাতিসংঘ সদর দপ্তরে UNICEF এর নির্বাহি বোর্ডের এক সভায় সভাপতির দায়িত্ব হস্তান্তরকালে ড. মোমেন তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,একটি স্বচ্ছ এবং মেধাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে UNICEF এর নির্বাহি পরিচালক নিয়োগ এবং UNICEF এর কার্যক্রম পরিচালনায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে নির্বাহি পরিচালকের ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষায় বাংলাদেশ সর্বদা সহায়তা (ঋধপরষরঃধঃব) করেছে।� এর ফলে UNICEF এর কার্যক্রমে গতিশীলতাও বৃদ্ধি পেয়েছে। ড. মোমেনের নেতৃত্বে UNICEF, UNDP/UNFPA এবং UNOPS এর সভায় তানজানিয়ার কমন কান্ট্রি প্রোগ্রাম ডকুমেন্ট এর ওপর আলোচনা হয়েছে। UNICEF এর নির্বাহি পরিচালক ড. এ্যানথনি লেইক (Dr. Anthony Lake) UNICEF এর কার্যক্রম পরিচালনায় বোর্ডের সভাপতি হিসেবে ড. মোমেনের নেতৃত্ব, পরামর্শ এবং উপদেশ এর জন্য তাকে ধন্যবাদ জানান। বিদায়ী সভাপতি হিসেবে ড. মোমেন ড. লেইকের কাছে গ্যাবেল হস্তান্তর করেন। এসময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মিশনের ইকনমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ