অক্সফোর্ড অভিধানের বর্ষসেরা শব্দ ‘সেলফি’
২০১৩ সালের সবচেয়ে জনপ্রিয় শব্দ হিসেবে অক্সফোর্ড অভিধানে স্থান পেয়েছে ‘সেলফি’। অভিধানটির সম্পাদকদের বরাতে এক খবরে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যম ও নিজের ছবি তোলার ক্ষেত্রে যে ইংরেজি শব্দ ব্যবহূত হয় তা থেকেই ‘সেলফি’ শব্দটির উত্পত্তি।
এদিকে, অক্সফোর্ড অভিধানের সম্পাদকেরা জানিয়েছেন, কেবল ২০১২ সালে ইংরেজি ভাষায় এ শব্দের ব্যবহার বেড়েছে ১৭ হাজার শতাংশেরও বেশি। অভিধানে এবছর যুক্ত অন্যান্য শব্দের মধ্যে রয়েছে ‘টোয়্যার্ক’ বা মিলি সাইরাসের নাচের একটি মুদ্রা, ‘বিঞ্জ-ওয়াচ’ যার অর্থ বলা হচ্ছে অতিমাত্রায় টিভি দেখা এবং ‘শ্মিট’ বায়োলোজিকাল টিস্যু থেকে তৈরি কৃত্রিম মাংস।
সম্পাদকের বলেন, প্রায়ই ইংরেজিভাষীদের উদ্ভাবন করা এরকম নানা শব্দ ওয়ার্ড অব দ্য ইয়ার হিসেবে অক্সফোর্ডের অভিধানে স্থান পায়। আর এসব শব্দ সামাজিক, রাজনৈতিক এবং প্রযুক্তিগত নানা পরিবর্তনের ভিতর দিয়ে বের হয়ে আসে।
অক্সফোর্ড ডিকশনারিজের সম্পাদনা পরিচালক জুডি পারসাল জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নানাভাবে‘সেলফি’ শব্দটিকে জনপ্রিয় হতে সাহায্য করেছে।
‘সেলফি’কে অক্সফোর্ড অভিধানে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে, একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েবক্যামে ধারণ করা এবং যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।
অক্সফোর্ড অভিধান পরিচালিত এক গবেষণায় দেখা গেছে প্রতি মাসে ইন্টারনেটে প্রায় দেড় কোটি বার ইংরেজি শব্দ হিসেবে এটি ব্যবহূত হয়ে আসছে। অক্সফোর্ড অভিধান নিজস্ব সফটওয়্যার ব্যবহার করে জনপ্রিয় শব্দ নির্বাচন করে। অক্সফোর্ড অভিধানের সম্পাদকদের তথ্য অনুযায়ী, ২০০২ এ অ েএকটি অনলাইন ফোরাম প্রথম সেলফি শব্দটি ব্যবহার করেছিল।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!