Tuesday, 27 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: October 27, 2026 | 10:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২১ অক্টোবর বুধবার স্টার্লিং-বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি হলে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশার সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, জুয়েল আহমদ ও ইফজাল চৌধুরী। এতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান ও তোফায়েল চৌধুরী; আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মিসবাহ আহমদ ও ফরিদ আলম। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত আলী, শেখ আতিকুল ইসলাম, কফিল চৌধুরী, শাহীন কামালী, এইচ এম ইকবাল, সাইদুর রহমান লিংকন, আব্দুর মুহিত, পল্লব সরকার, নুরুল ইসলাম মিলন, জামাল আহমেদ, মঈজুর লস্কর জুয়েল, জালাল উদ্দিন জলিল ও ক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর বলে উল্লেখ করেন এবং এ পরিস্থিতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সমাবেশে বক্তারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের বক্তব্যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিকে ঘিরে প্রবাসে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার উঠে আসে।

সমাবেশের আয়োজনে ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার, অঙ্গ ও সহযোগী সংগঠন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ