অঘটনে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন
এনআরবি নিউজ, নিউইয়র্ক: অঘটনের মধ্য দিয়েই ২৫ জুলাই সোমবার শুরু হলো ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন। আগের সপ্তাহে ওহাইয়োর ক্লিভল্যান্ড সিটিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মিলেনিয়া ট্রাম্প বক্তব্য রাখেন ৮ বছর আগে ডেমক্র্যাটিক পার্টির সম্মেলনে মিশেল ওবামার বক্তব্য চুরি করে। এমন কেলেংকারির মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির সম্মেলন শেষ হবার পরই উইকিলিক্স কর্তৃক ফাঁস করা ই-মেইলে বার্নি স্যান্ডার্সকে ধরাশায়ী করতে ডেমক্র্যাটিক পার্টির শীর্ষ নেতাদের ক’টকৌশল উদঘাটিত হয়। এমন ষড়যন্ত্রের দায় নিয়ে ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির (ডিএনসি) চেয়ারওম্যান ডেবি ওয়াসারম্যান শুল্্জ পদত্যাগের ঘোষণা দিলেন। ২৮ জুলাই এ সম্মেলন শেষ হবার পরই তার এ পদত্যাগপত্র কার্যকর হবে বলেও ২৪ জুলাই রোববার এক বিবৃতিতে তিনি জানান। একইসাথে সম্মেলনের কোন ফোরামে তিনি বক্তব্যও রাখবেন না বলে ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ডেমক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনও এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে।
বিবৃতিতে পার্টির চেয়ার ও ফ্লোরিডার কংগ্রেসওম্যান ডেবি বলেন, ‘দলের চেয়ার হিসেবে আমি জাতীয় সম্মেলনের উদ্বোধন এবং সমাপ্তি ঘোষণা করবো। সমাগত ডেলিগেটদের সাথে কথাও বলবো। কারণ, এটি শুধু ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্দ্ধারণী সম্মেলন নয়, এটি হচ্ছে আমেরিকার উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণের ভীত রচনার সমাবেশ।’ তিনি উল্লেখ করেন, ‘আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় একটি চমৎকার ও সুসংগঠিত সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আমি নিশ্চিত যে, সকলের টিমওয়ার্কে একটি ঐতিহাসিক সম্মেলনের সমাপ্তি ঘটবে-যা থেকে আমরা দলগতভাবেও আরো শক্তিশালী হতে সক্ষম হবো।’ প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রেসিডেন্ট নির্বাচনে বার্নি স্যান্ডার্স যাতে দলীয় প্রার্থি হতে না পারেন সে ব্যাপারে আগে থেকেই সব ধরনের আয়োজন সম্পন্ন করে রেখেছিল ডেমক্র্যাট ন্যাশনাল কমিটি। কিভাবে স্যান্ডার্সকে হারিয়ে হিলারি কিনটনের মনোনয়ন নিশ্চিত করা যায় সে ব্যাপারে উঠেপড়ে লাগে তারা। স্যান্ডার্সকে পরাজিত করার পরিকল্পনায় ডেমক্র্যাট ন্যাশনাল কমিটির নেতারা নিজেদের মধ্যে ই-মেইল চালাচালি করতে থাকেন। দলের কর্মীদের মধ্যে আদান-প্রদান হওয়া ১৯ হাজারেরও বেশি ই-মেইল ফাঁস করেছে উইকিলিকস। ফাঁস হওয়া ই-মেইলগুলোতে ন্যাশনাল কমিটি এবং বার্নি স্যান্ডার্সের মধ্যকার বিভাজন পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ই-মেইলগুলো ফাঁস হওয়ার পরই ন্যাশনাল কমিটির প্রধান ডেবি ওয়াসারমান শুলজ বিতর্কের মুখে পড়েন। অনেকেই তাকে পদত্যাগের আহবান জানান। এমনি অবস্থায় তিনি উপরোক্ত সিদ্ধান্ত জানিয়েছেন।
উইকিলিকসের ওয়েবসাইটে শুক্রবার বেশ কয়েকটি ই-মেইলের বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে ডিএনসির কর্মকর্তারা স্যান্ডার্স ও তার সমর্থকদের নিয়ে বিদ্রƒপ করছেন, ইহুদি ধর্মের প্রতি স্যান্ডার্সের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছেন। যদিও ডিএনসিকে নিরপেক্ষ বলে বিবেচনা করা হয়ে থাকে। ই-মেইলগুলোর একটিতে দেখা যায়, ডিএনসির কর্মকর্তারা একে অপরের কাছে জানতে চাইছিলেন কিভাবে দণিাঞ্চলীয় ভোটারদের চোখে বার্নি স্যান্ডার্সকে দুর্বল করে দিতে তার ধর্মবিশ্বাসকে ব্যবহার করা যায়। আরেকটি ই-মেইলে দেখা গেছে, এক অ্যাটর্নি কমিটিকে পরামর্শ দিচ্ছেন কী করে স্যান্ডার্সের ক্যাম্পেইনে ওঠা অভিযোগ থেকে হিলারিকে রক্ষা করা যায়। কোনো কোনো ই-মেইলে দেখা গেছে, ডেমক্র্যাটিক পার্টির অনুষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে কি না সে ব্যাপারে ন্যাশনাল কমিটি এবং হোয়াইট হাউজের কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। কে বা কারা ই-মেইলগুলো ফাঁস করেছে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানায়নি উইকিলিকস। নিজস্ব ওয়েবসাইটে উইকিলিকস কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটির গুরুত্বপূর্ণ সাত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মেইলগুলো করা হয়েছিল। একই সাথে উইকিলিকসের ওয়েবসাইটে সতর্ক করে বলা হয়, ‘ইমেইল ফাঁসের ঘটনা হিলারি কিন্টনের তথ্য ফাঁসের জন্য ধারাবাহিক আয়োজনের একটি অংশ মাত্র’। অর্থাৎ এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরো তথ্য ফাঁসেরই ইঙ্গিত দিয়েছে উইকিলিকস। উইকিলিকস যেসব ব্যক্তির ইমেইল প্রকাশ করেছে তার মধ্যে রয়েছেনÑ ডেমক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্র লুইস মিরান্ডা, জাতীয় অর্থবিষয়ক পরিচালক জর্ডন কাপলান এবং অর্থবিষয়ক প্রধান স্কট কোমার। উইকিলিকস জানিয়েছে, কমিটির অন্য সদস্য, মিডিয়া ব্যক্তিত্ব এবং হোয়াইট হাউজের কয়েকজন কর্মকর্তার মধ্যে ই-মেইল চালাচালি হয়েছে ২০১৫ সালের জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত। ৫ মে আদান-প্রদান হওয়া একটি ই-মেইলে দেখা গেছে, এক ডেমক্র্যাট নেতা বলছেন কোনো একজনকে তার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে কি না সে ব্যাপারে প্রশ্ন করতে। সে ই-মেইলে বলা হয়েছিল, ওই প্রশ্নটি করা হলে তা কেন্টাকি ও পশ্চিম ভার্জিনিয়ার পরিস্থিতি পাল্টে দিতে পারে। তবে ওই ই-মেইলে স্যান্ডার্সের নাম উল্লেখ করা হয়নি।
এদিকে ডিএনসি চেয়ারপার্সনের পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘গত ৮ বছরই চেয়ারওম্যান ডেবি ছিলেন আমার সকল কর্মকান্ডের অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে ২০১২ সালে পুননির্বাচিত হবার ক্ষেত্রে ডেবির ভ’মিকা অবিস্মরণীয় এবং নির্বাচনী তহবিল সংগ্রহেও তিনি অবদান রেখেছেন। মিশেল ওবামা এবং আমি-উভয়েই তার প্রতি কৃতজ্ঞ। আমরা জানি, দলের পদ ছাড়লেও তিনি যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবেন কংগ্রেসের সদস্য হিসেবে। তিনি সবসময়ই আমাদের প্রিয় সহকর্মী হিসেবেই বিচরণ করবেন।’
অপর এক বিবৃতিতে হিলারী ক্লিন্টন বলেছেন, ‘ফিলাডেলফিয়ায় পার্টির এ ঐতিহাসিক সম্মেলনকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ক্ষেত্রে তার দক্ষতাপূর্ণ নেতৃত্বে আমি মুগ্ধ। আমি তার কঠোর পরিশ্রম এবং সাংগঠনিক গুণাবলীর প্রশংসা করে যাবো অনন্তকাল।’ এদিকে, সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরুর ২৪ ঘন্টা আগেই হিলারী ক্লিন্টনের সমালোচনায় মুখর ডেমক্র্যাটরা মিছিল করেছেন। হাজারো আমেরিকান হিলারী বিরোধী প্লেকার্ড হাতে এবং বার্নি স্যান্ডার্সের সমর্থনে ফিলাডেলফিয়া সিটি হলের সামনে থেকে সম্মেলন কেন্দ্র ‘ওয়েল ফারগো কনভেনশন সেন্টার’ অভিমুখে যান। ৯৫ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে অনুষ্ঠিত এ বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সময়েও ২৫ হাজারের অধিক আমেরিকান বিক্ষোভ করবে বলে ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ