Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 60 বার

প্রকাশিত: October 28, 2026 | 10:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’ (আবেয়া) -এর দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর শনিবার কুইন্সের বেলেরোজে মালিন ব্যাংকুয়েট হলে দিনব্যাপী এ আয়োজনে প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য, পেশাজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রযুক্তি ও পেশাগত জ্ঞান বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎসাহিত করা এবং বাংলাদেশি সংস্কৃতি উদ্‌যাপনের মধ্য দিয়ে সম্মেলনটি প্রবাসী পেশাজীবীদের মিলনমেলায় পরিণত হয়।

সম্মেলনের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রযুক্তিবিষয়ক সেমিনার। এতে প্রকৌশল ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ১১টি কারিগরি গবেষণাপত্র ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। পেশাগত অভিজ্ঞতা বিনিময়, নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার সুযোগ পান অংশগ্রহণকারীরা।

দুপুরে আয়োজিত জব ফেয়ারে অংশ নেয় ১২টি শীর্ষস্থানীয় কোম্পানি। এর মাধ্যমে চাকরিপ্রার্থী, শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে সম্ভাব্য নিয়োগদাতাদের যোগাযোগের সুযোগ তৈরি হয়। পাশাপাশি শিশুদের জন্য আয়োজিত STEM কার্যক্রমে বিজ্ঞান মেলা, আনন্দদায়ক শিক্ষামূলক সেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত ও সৃজনশীলতার প্রতি আগ্রহ বাড়ানো।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় গালা ডিনার ও আলোচনা পর্ব। এতে স্বাগত বক্তব্য দেন আবেয়া-এর সভাপতি মো. সাজেদুল মোনায়েম খান (শরীফ)। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির (CEC) সভাপতি-নির্বাচিত রাজ্জাক চকদার এবং নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি-নির্বাচিত মো. আমিনুল ইসলাম (রিংকন)।

আমিনুল ইসলাম (রিংকন) তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, পেশাগত উৎকর্ষ সাধন এবং নতুন প্রজন্মের জন্য সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলন সফল করতে সাংবাদিক, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (NYSDOT) আঞ্চলিক পরিচালক এরিক কোয়েস্টার (Eric Koester)। তিনি AABEA-এর কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের (DDC) সহকারী কমিশনার অদ্বৈত দাস (PE) এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক। মূল বক্তব্য দেন খ্যাতিমান প্রযুক্তিবিদ মিজানুল চৌধুরী। পুরো আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান সামসুল ইসলাম সিদ্দিকী।

সম্মেলন সফল করতে সহায়তার জন্য বিশেষ পৃষ্ঠপোষকদের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের মধ্যে ছিলেন কুইন্স অ্যাডাল্ট কেয়ারের মাহফুজুল হক, হাডসন পিকসের মেরাজ ভূঁইয়া, কে এস ইঞ্জিনিয়ার্সের কামাল শহীদ এবং টেকটনিক, এম অ্যান্ড জে ও এসসি ইঞ্জিনিয়ার্স।

আলোচনা ও নৈশভোজের পাশাপাশি সন্ধ্যার সাংস্কৃতিক পর্বে ছিল নাচ ও সংগীতের আয়োজন। রাসেল আহমেদ ও তাঁর দল নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, নাজু আখন্দ কৃষ্ণা তিথি, আরিফ আহমেদ প্রমুখ। ‘সারগাম ব্যান্ড’-এর সরাসরি বাদ্যযন্ত্র পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি প্রাণ সঞ্চার করে। পুরো অনুষ্ঠান যৌথভাবে উপস্থাপনা করেন প্রকৌশলী উর্বি হাই ও সাদিয়া শারমিন।

AABEA নিউইয়র্ক চ্যাপ্টার একটি অলাভজনক ৫০১(c)(৩) সংস্থা। সংগঠনটির তথ্যমতে, এর সঙ্গে ৬০০-এর বেশি প্রকৌশলী ও স্থপতি যুক্ত রয়েছেন। সদস্যরা নিউইয়র্ক সিটি ও আশপাশের অঞ্চলে সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাগত ক্ষেত্রে কাজ করছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনটি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে পেশাগত যোগাযোগ, জ্ঞান বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন ও মেন্টরশিপের সুযোগ তৈরিতে কাজ করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নতুন প্রজন্মের পেশাজীবীদের উৎসাহিত করা এবং কমিউনিটির সঙ্গে তাঁদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়ে আসছে।

পেশাগত উন্নয়ন ও প্রযুক্তিগত জ্ঞানচর্চার পাশাপাশি পারিবারিক সম্পৃক্ততা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে গভীর রাতে শেষ হয় আবেয়া-এর দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রকৌশল ও স্থাপত্য পেশায় কর্মরত বাংলাদেশি-আমেরিকানদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ