Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

অতিরিক্ত টিভি দেখায় পুরুষদের বন্ধ্যাত্ব!

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: December 24, 2017 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুরুষদের জন্য দু:সংবাদ। অতিরিক্ত টিভি দেখলে পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব। সাম্প্রতিক গবেষণায় পুরুষদের জন্য বলা হয়েছে এ সতর্কবাণী। আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত এক গবেষণা বলছে, অতিরিক্ত টিভি দেখলে পুরুষদের মধ্যে দেখা দিতে পারে বন্ধ্যাত্ব। গবেষণা বলছে, কোনও পুরুষ যদি দিনে ৫ ঘণ্টার বেশি টিভি দেখেন, তবে তার স্পার্ম কাউন্ট কমতে থাকে। কারণ, মাত্রাতিরিক্ত টিভি দেখায় শরীরের মধ্যে একটা আলসেমি ভাব আসে। একইসঙ্গে অনেকেরই টিভি দেখতে দেখতে হাই-ক্যালোরি জাঙ্ক ফুড খাওয়ার নেশা থাকে। এই দুইয়ের ক্ষতিকর প্রভাব পড়ে স্পার্ম কাউন্টে। সমীক্ষায় দেখা গেছে,  যারা দিনে ৫ ঘণ্টার বেশি টিভিতে আসক্ত, তাদের স্পার্ম কাউন্ট অন্যদের থেকে প্রায় ৩৮ শতাংশ কম।

পাশাপাশি গবেষণায় আরও বলা হয়েছে, কাজ, খেলাধুলো, যোগব্যায়াম প্রভৃতি সবকিছু মিলিয়ে যেসব পুরুষ দিনে ১৫ ঘণ্টা শারীরিকভাবে সক্রিয়, তাদের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট শারীরিকভাবে নিষ্ক্রিয়দের থেকে তিন-চতুর্থাংশ বেশি হয়।

তবে অত্যধিক শারীরিক পরিশ্রমও আবার শরীরের পক্ষে খারাপ। কারণ, অত্যধিক শারীরিক পরিশ্রমেও মৃত্যু ঘটে শুক্রাণু কোষের। সূত্র: জিনিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ