অধিকার রক্ষায় সকল প্রবাসীর ঐক্যের বিকল্প নেই: নিউইয়র্কে ডব্লিউবিও’র মতবিনিময় সভায় বক্তারা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডব্লিউবিও)’র মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, শুধু যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপ নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের ‘অধিকার রক্ষায় সকল প্রবাসীর ঐক্যের বিকল্প নেই’। প্রবাসেই হোক আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই হোক, সময়ের প্রয়োজনেই নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ডব্লিউবিও কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে ডব্লিউবিও’র কর্মকর্তারা সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে গত ১৫ অক্টোবর রোববার অপরাহ্নে এই সভার আয়োজন করা হয়। প্রবাসীদের স্বার্থ ও অধিকার সংশ্লিষ্ট বিষয়ক’ এই সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান ও বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক-এর সভাপতি কামাল আহমেদ। সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সভার সভাপতি ও ডব্লিউবিও’র প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন পর্তুগাল সিটির কাউন্সিলম্যান বাংলাদেশী রানা তসলিম উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ এসোসিয়েশন (এইবিএ)-এর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম এবং ডব্লিউবিও’র আমেরিকা চ্যাপ্টার সভাপতি সাইফুল খন্দকার।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও নাসির আলী খান পল, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস সম্পাদক ডা. চৌধুরী সারোয়রুল হাসান, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের ও তাসের মাহমুদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিশিন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, ডা. মাসুদুল হাসান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, সাংবাদিক ফাহিম রেজা নূর, মুজাহিদ আনসারী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, আস্যাল সভাপতি মাফ মিসবাহ উদ্দিন, অধ্যাপিকা হুসনে আরা বেগম, আইনজীবি মোহাম্মদ এন মজুমদার, মূলধারা ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট গিয়াস আহমেদ, দেওয়ান বজলু, মাজেদা উদ্দিন, জেবিবিএ’র যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক আহসান হাবীব, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জাকারিয়া চৌধুরী, কামাল হোসেন মিঠু, কামরুজ্জামান বাচ্চু, আনিসুর রহমান দিপু, মোহাম্মদ জাকির, মীনা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিশিষ্ট্ সাংবাদিক হাসানুজ্জামান সাকীর উপস্থাপনায় সভায় সাপ্তাহিক এখন সময়.কম সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক ঠিকানা’র সাবেক সম্পাদক সাঈদ-উর রব, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, বিশিষ্ট কবি-লেখক এবিএম সালেউদ্দীন ছাড়াও নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টা সহ ট্রাইষ্টেট অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশীরা এই মতবিনিময় সভায় যোগ দেন।
সভায় বক্তাদের বক্তব্যে দেশ-বিদেশে প্রবাসীদের সুবিধা-অসুবিধার কথা উঠে আসে। এসময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসীদের অর্থে বাংলাদেশের অর্থনীতির ভীত সুদৃঢ় হলেও দেশে গিয়ে প্রবাসীরা নানাভাবে হয়রানী, জায়গা-জমি দখল সহ জুলুম-নির্যাতনের শিকার হন। অথচ সরকার প্রবাসীদের নিয়ে মুখ এক কথা আর কাজে আরেক কথা প্রমাণ করে। কেউ কেউ ‘নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক’ রুটে বিমান চলাচল ও প্রবাসীদের ভোটাধিকার দাবী, ঢাকা বিমানবন্দরে হয়রানী বন্ধ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। অপরদিকে এনআরবি নামে কেউ কেউ প্রবাসীদের জন্য নানা কথা বললেও মূলত: তারা নিজেদের স্বার্থে কাজ করছেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের বক্তব্য রাখার সময় জনৈক এক ব্যক্তি বাঁধা দিয়ে তার বক্তব্যের প্রতিবাদ করতে গেলে সভায় উত্তেজনার সৃষ্টি হয়। এসময় উপস্থিত সাংবাদিক সহ কেউ কেউ মঈনুদ্দীন নাসেরকে সমর্থণ করেন এবং উপস্থিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এছাড়াও আরো এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সভা উত্তপ্ত হয়ে উঠে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ