অনেকের জি-মেইল বন্ধ হয়ে যাবে ৮ ফেব্রুয়ারির পর!
ডেস্ক রিপোর্ট: চলতি মাসেই অনেকের জি-মেইল অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে। কিছু নির্দিষ্ট শর্তে ৮ ফেব্রুয়ারির পর আর জি-মেইল ব্যবহার করা যাবে না।
কি কারণে জি-মেইল অ্যাকাউন্টাও বন্ধ হচ্ছে? গুগল জানিয়েছে, ডেস্কটপ বা ল্যাপটপে যারা এখনও উইনডোজ এক্সপি অথবা উইনডোজ ভিসতা ব্যবহার করেন তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে জি-মেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। এর কারণ হিসেবে গুগল বলছে- ৮ ফেব্রুয়ারি থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে জি-মেইল আর কাজ করবে না। তাই গুগলের সুপারিশ করেছে যে- এখনও যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন তারা যেন নির্বিঘে জি-মেইল পরিষেবা পেতে নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন। ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে জি-মেইল-এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ