Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

অপব্যবহার ঠেকাতে…

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: October 11, 2013 | 7:29 PM

 

সরকারি সম্পদের নয়-ছয় করা কিংবা সেগুলো ব্যক্তিগত কাজে লাগানোর ঘটনা বিশ্বের বহু দেশেই আকছার ঘটছে। এক্ষেত্রে এশিয়ার কিছু দেশ এগিয়ে থাকলেও সরকারি সম্পদের অপব্যবহার করে শিরোনাম হতে পিছ-পা হচ্ছে না পাশ্চাত্যের অনেক দেশও। তবে এ ধরনের সম্পদের অপব্যবহার বিশেষ করে সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার ঠেকাতেই এবার প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে চীনা সরকার। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির দুর্নীতিবিরোধী পর্যবেক্ষক দলের বরাত দিয়ে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে সরকারি গাড়ির অপব্যবহার ঠেকাতে ইতোমধ্যেই কয়েক লক্ষ সরকারি গাড়িতে জিপিএস (গাড়ির অবস্থান নির্ণয়ের প্রযুক্তি) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুর্নীতিগ্রস্ত কোনো কর্মকর্তা যদি তার ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ব্যবহার করেন বা গাড়ির ব্যবহার সম্পর্কে ভুল তথ্য দিয়ে সরকারি কোষাগার থেকে অধিক অর্থ দাবি করেন তাহলে সেটা সহজেই চিহ্নিত করা যাবে। এ ছাড়া বিভিন্ন প্রদেশে সরকারি গাড়ির খরচের হিসাব আরও বিস্তারিতভাবে সংরক্ষণ করার ওপরও জোর দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের বরাত দিয়ে বেইজিং টাইমস পত্রিকা জানিয়েছে, প্রায় দুই লাখের বেশি সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের তথ্য তাদের কাছে রয়েছে। এ ছাড়া ২০১১ সালে গুয়াংঝু প্রদেশে এ ধরনের একটি কার্যক্রম গ্রহণের সাফল্যের কথাও জানান তারা। এতে করে মাত্র এক বছরেই সরকারি গাড়ি বাবদ প্রদেশটির খরচ ৪২ মিলিয়ন ইউয়ান (প্রায় ৬৮ লক্ষ ডলার) কমে যায় যা গড়পরতা প্রতিটি গাড়িতে ৫০০০ ইউয়ান খরচ কমার সমতুল্য। উল্লেখ্য এ বছরের মার্চে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট জি জিনপিং দুর্নীতির বিরূদ্ধে যে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেন এ ধরনের উদ্যোগগুলো সেই কার্যক্রমেরই অংশ।ইত্তেফাক 
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV