অপরাহ উইনফ্রে ও জেনিফার লরেন্সের সিনেমা ঢাকায় মুক্তি পাচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ঢাকার পর্দায় একই দিনে মুক্তি পাচ্ছে অপরাহ উইনফ্রে ও জেনিফার লরেন্সের আলোচিত দুটি ছবি। ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে আজ (৯ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক অ্যাডভেঞ্চার সিনেমা ‘আ রিঙ্কল ইন টাইম’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।
জেনিফার লি’র চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আভা ডুভার্নে। অভিনয় করছেন অপরাহ উইনফ্রে, ক্রিস পাইন, রিজ উইদারস্পুন ও জ্যাক গ্যালেফিনাকিসের মতো তারকারা।
অন্যদিকে এ ছবির সঙ্গে স্টার সিনেপ্লেক্স একই দিনে মুক্তি দিচ্ছে আরেকটি আলোচিত ছবি ‘রেড স্প্যারো’।
জেসন ম্যাথিউসের ‘রেড স্প্যারো’ গ্রন্থ অনুসারে ফ্রান্সিস লরেন্স পরিচালিত এ ছবির মূল চরিত্রে অর্থাৎ গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া রয়েছেন জোয়েল এডগার্টন, শার্লট র্যামপ্লিং, জেরেমি দ, মেরি-লুইস পার্কারসহ আরও অনেকে। বিট্রিবিউন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!