অপরিচিতরাও এখন জি-মেইলে মেইল পাঠাবেন!
জিমেইলআপনার জি-মেইল অ্যাকাউন্টে এখন অজানা-অচেনা কারও কাছ থেকে মেইল পেলে চমকে উঠবেন না। গুগল কর্তৃপক্ষ তাদের মেইল-সেবা জি-মেইলে খোলা আইডি এখন গুগল প্লাস নেটওয়ার্কে থাকা অচেনা ব্যক্তিদেরও জানার সুযোগ করে দিতে একটি ফিচার আনছে। অনেকেই আশঙ্কা করছেন, গুগলের সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক গুগল প্লাসের নেটওয়ার্কে থাকা পরিচিত-অপরিচিত সবার কাছেই জি-মেইল আইডি শেয়ার হয়ে যেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফিচার যুক্ত হওয়ার ফলে জি-মেইল ব্যবহারকারীদের কন্টাক্ট বা যোগাযোগের তালিকায় আরও অনেকেই বাড়তি যুক্ত হবেন। এর ফলে গুগল প্লাস ব্যবহারকারী চাইলে অপরিচিত বা পরিচিত সবার কাছেই মেইল পাঠানোর সুযোগ থাকবে।
এদিকে, গুগলের এই ফিচারটি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বলে সমালোচনা করছেন অনেকেই। তাঁদের দাবি, এ ধরনের ফিচার চালু করার আগে ব্যবহারকারীরা অপরিচিত কারও বার্তা চান কি না, সেজন্য তাঁদের বিবেচনার সুযোগ রাখা উচিত। ফিচারটি ব্যবহারকারীদের সমস্যায় ফেলতে পারে বলেও মনে করছেন অনেকেই।
গুগল দীর্ঘদিন ধরেই তাদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট গুগল প্লাসকে জনপ্রিয় করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই সাইটটিতে ৫০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। এখন যাঁরা গুগলের জি-মেইলের জন্য অ্যাকাউন্ট তৈরি করেন, তাঁরা স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লাসের একটি অ্যাকাউন্টের মালিক হন। গুগলের দাবি, তাদের নতুন ফিচারটি জি-মেইল ও গুগল প্লাস উভয় সেবা ব্যবহারকারীদের যোগাযোগের ক্ষেত্রে সুবিধা দিতে সক্ষম হবে।
গুগল কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে এই ফিচারটি সম্পর্কে এক ব্যাখায় জানিয়েছে, কখনো মেইল লিখতে শুরু করার পর যদি মনে হয় কারও ই-মেইল আইডি এখনো নেওয়া হয়নি, তখন এ ধরনের ফিচারটি তাকে সাহায্য করতে পারবে।
যাঁরা অবশ্য গুগল প্লাসে অপরিচিত কারও কাছ থেকে মেইল গ্রহণ করতে চান না, তাঁরা সেটিংস থেকে তা বন্ধ করে দিতে পারবেন।
গুগল অবশ্য আরও দাবি করেছে, অপরিচিত কারও কাছে গুগল প্লাস আইডি শেয়ার করবে না তারা। অপরিচিত কেউ গুগল প্লাস ব্যবহার করে বার্তা পাঠালে তা মেইলের ইনবক্সের বিশেষ একটি অংশে জমা হবে। এই মেইলের সঙ্গে বন্ধু বা পরিচিত যোগাযোগের মেইলগুলো সম্পূর্ণ আলাদা হবে। অপরিচিত কারও কাছ থেকে পাওয়া মেইলের যদি ব্যবহারকারী উত্তর না পাঠায়, তবে গুগল অপরিচিত উত্স থেকে মেইল পাঠানোর সুযোগ বন্ধ করে দেবে।
অবশ্য গুগল প্লাসে যাঁদের অনেক ফ্যান বা ভক্ত রয়েছে, সে সেলিব্রেটির অ্যাকাউন্টে স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর কোনো সুযোগ থাকবে না।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!