অপরিশোধিত তেলের মূল্যে চরম ধস
নিউইর্য়ক: তেল উৎপাদন, বিপণন ও মূল্য নির্ধারক সংস্থা ওপেকের কার্যত আর কোনো অস্তিত্ব নেই। সংস্থাটির ব্যর্থতায় অপরিশোধিত তেলের মূল্যে চরম ধস নেমেছে।
ব্যাংক অফ আমেরিকা সতর্ক করে দিয়েছে যে, আগামী মাসগুলোতে তেলের মূল্য ব্যারেল প্রতি ৫০ ডলারে নেমে আসবে। তেলের মূল্যের এই মন্দাভাবে তেল উৎপাদনকারী দেশগুলো বড় ধরনের ক্ষতির মুখে রয়েছে।
জ্বালানি শিল্পের এই বৈপ্লবিক পরিবর্তনে বিশ্বব্যাপী জ্বালানি কোম্পানিগুলো রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মূল্যে কমাতে বাধ্য হচ্ছে। এতে ইউরোপ অল্প মূল্যে গ্যাস পাবে।
ব্যাংক অফ আমেরিকার পণ্য প্রধান ফ্রান্সিসকো ব্লাঞ্চ বলেন, ‘ওপেকের শেষ বৈঠকে তেলের মূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ হওয়ার পর স্বাভাবিকভাবেই সংস্থাটির আর তেমন কোনো অস্বিত্ব নেই। তাদের এই ব্যর্থতার পরিণাম হবে গভীর এবং দীর্ঘস্থায়ী।’
মুক্ত বাজারের মাধ্যমে এখন থেকে তেলের বৈশ্বিক মূল্য নির্ধারিত হবে। তেলের মূল্যের এই পতন একটি নতুন যুগের নেতৃত্ব দিচ্ছে এবং তেলের শৃঙ্খলাহীন এই ব্যবসা কেবলমাত্র মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য সুবিধা নিয়ে আসবে। এর মাধ্যমে তাদের পকেটভারী হবে, বিশেষ করে সৌদি আরবের।
এভাবে চলতে থাকলে তেল উৎপাদনের দুর্বল সদস্য, বিশেষকরে ভেনেজুয়েলা এবং নাইজেরিয়ার মত দেশগুলো ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। তারা অনেকটা নেকড়ের মুখে নিক্ষিপ্ত হবে।
ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে যে, বর্তমান মূল্যে মার্কিন তেল কোম্পানি শেল অন্তত ১৫ শতাংশ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং মার্কিন অপরিশোধিত তেলের মূল্য ৫৫ ডলারের নিচে নেমে এলে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৫০ শতাংশেরও বেশি। সূত্র: দ্য টেলিগ্রাফ/আমার দেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!