Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

অপহরণের খবর জানাবে ব্রেসলেট

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: April 9, 2013 | 4:21 PM

 ডেস্ক : হাতের ব্রেসলেটই তাৎক্ষণিক জানিয়ে দেবে অপহরণের খবর। ফেইসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের মধ্যে তাৎক্ষণিক টুইট করে ছড়িয়ে দেবে অপহরণের ঘটনা। উচ্চ প্রযুক্তির এ ব্রেসলেট তৈরি করেছেন সুইডেনের গবেষকরা। এ ব্রেসলেট ব্যবহারে বিভিন্ন দেশে কাজ করা মানবাধিকার ও সাহায্যকর্মীরা অপহরণের শিকার হলে খুব সহজেই হদিস পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর ডেইলি মেইলের।অপহরণের খবর জানাবে ব্রেসলেটঅপহরণ বা কিডন্যাপরোধী এ ব্রেসলেটের প্রস্তুতকারক সুইডেনের স্টকহোমের ক্যাম্পেইন গ্রুপ সিভিল রাইট ডিফেন্ডার। সংস্থাটি জানায়, ব্রেসলেটটি পরা অবস্থায় বিদেশবিভুঁইয়ে অপহরণের শিকার কোনো কর্মী ব্রেসলেটের বাটন চাপলেই বার্তা পৌঁছে যাবে ফেসবুক, টুইটারসহ সব যোগাযোগ মাধ্যমে। তাছাড়া হাত থেকে জোরপূর্বক খুলে ফেলতে গেলে ব্রেসলেটটি স্বয়ংক্রিয়ভাবেই টুইট করে বার্তা পৌঁছে দেবে সেকেন্ডের মধ্যে।

বার্তায় জানা যাবে, সে কোথায় অপহরণের শিকার হয়েছে এবং সেটি কখন। হাইটেক এ ব্রেসলেটটি কাজ করবে মোবাইল ফোনের বার্তা পাঠানোর মতো। এর সঙ্গে স্যাটেলাইট ও যোগাযোগ মাধ্যমের সংযোগ থাকবে।

সিভিল রাইট ডিফেন্ডারসের নির্বাহী পরিচালক রবার্ট হার্থ বলেন, আমাদের অনেকেই বিভিন্ন দেশে ভোটের অধিকার, মানবাধিকার, ধর্মীয় বা বাকস্বাধীনতা নিয়ে কাজ করেন। এমনকি যুদ্ধাবস্থায়ও অনেক দেশে কাজ করেন তারা। এ ক্ষেত্রে এ ব্রেসলেট তাদের অনেকটা সুরক্ষা দেবে।

ব্রেসলেটটির নাম রাখা হয়েছে নাতালিয়া প্রজেক্ট।

প্রসঙ্গত, নাতালিয়া এস্তেমিরোভা নামে রাশিয়ার এক মানবাধিকার কর্মী ২০০৯ সালে উত্তর ককেসাসে কাজ করার সময় অপহরণের শিকার এবং খুন হন। তার নামেই ব্রেসলেটের নাম নাতালিয়া।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ