অফিসের জন্য আলাদা ফেসবুক!
ফেসবুক সম্প্রতি এমন একটি অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে, যা শুধু নির্দিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ফেসবুক অ্যাট ওয়ার্ক নামের নতুন এই অ্যাপটি মূল ফেসবুকের মতো হলেও এর পোস্ট, মন্তব্য সবকিছুই প্রতিষ্ঠানের কর্মীদের জন্য হবে। কর্মীদের পরস্পরের মধ্যে ই–মেইল যোগাযোগ কিংবা ইন্টারনেটের অন্যান্য যোগাযোগপদ্ধতির বিকল্প হিসেবে অ্যাপটি ব্যবহার করা যাবে। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকের দাবি, তাদের এই নেটওয়ার্কে শেয়ার করা তথ্য হবে ‘নিরাপদ, অত্যন্ত গোপনীয় ও সম্পূর্ণ আলাদা’।
পেশাদার ব্যক্তিদের নেটওয়ার্ক লিঙ্কডইনকে টেক্কা দিতে এই সেবাটি উন্মুক্ত করছে ফেসবুক।
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১৪০ কোটিতে পৌঁছলেও এখনো বেশ কিছু অফিস ও কর্মক্ষেত্রে ফেসবুকের ব্যবহার বন্ধ করে রাখা হয়। ফেসবুকের নতুন এই সংস্করণ ব্যবহার প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, এ সংস্করণটি ব্যবহার করতে দিলে প্রতিষ্ঠানের লাভ হবে। কারণ মানুষ ফেসবুক ব্যবহার করে অভ্যস্ত বলে নতুন করে এই নেটওয়ার্ক ব্যবহার শেখাতে হবে না। এতে প্রশিক্ষণ খরচ বেঁচে যাবে।
ফেসবুকের এই সংস্করণটি চালু হলে অনেক প্রতিষ্ঠান তা গ্রহণ করতে পারবে, কারণ মেইলের মাধ্যমে যোগাযোগ অনেকের কাছে বিরক্তিকর মনে হয়।
এ ছাড়াও প্রতিষ্ঠানের বার্তা পৌঁছানো, সহকর্মীদের মধ্যে যোগাযোগে এটি কাজে আসবে।
বাজার–গবেষকেরা বলছেন, বিজ্ঞাপনমুক্ত সেবা দিয়ে মাসিক চার্জ বসাতেও পারে ফেসবুক, যা তাদের আয়ের উত্স হবে। এ ক্ষেত্রে মাইক্রোসফটের ইয়ামার সফটওয়্যারটির কথা বলা যায়। ২০ লাখের বেশি প্রতিষ্ঠানে ইয়ামার ব্যবহৃত হয়। অবশ্য ফেসবুক এখনো অর্থ আয়ের পরিকল্পনার কথা জানায়নি। বর্তমানে পরীক্ষামূলকভাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানে ফেসবুক অ্যাট ওয়ার্ক চালু হয়েছে।প্রথম আলো
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone