Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

অবশেষে অ্যান্থনিকে ডিভোর্স দিলেন হিলারী ক্লিনটনের সহকারি হুমা আবেদিন

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: May 20, 2017 | 9:23 PM

লিহান লিমা: অবশেষে যৌন কেলেঙ্কারিতে লিপ্ত স্বামী অ্যান্থনি ওয়েইনারকে ডিভোর্স দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সহকারি হুমা আবেদিন।

মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য ও নিউ ইয়র্কের মেয়র প্রার্থী অ্যান্থনি বারবার যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন। সর্বশেষ হিলারির নির্বাচনি ক্যাম্পেইনের সময় টুইটারে ১৫ বছরের এক স্কুলছাত্রীকে নগ্ন ছবি ্ও আপত্তিকর ভাষায় বার্তা পাঠান।

শুক্রবার অ্যান্থনি পাসপোর্ট ফেরত দেয়ার শর্তসাপেক্ষে এফবিআইএর কাছে আত্মসমর্পণ করেন। তবে তার ভ্রমণের ওপর বাধ্যবাধকতা জারি রয়েছে, এবং তিনি মানসিক বিশেষজ্ঞের অধীনে আছেন। আদালতে অ্যান্থনি তার সবকৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি আমার পরিবার ও বন্ধুদের জন্য অনেক ক্ষতি ডেকে এনেছি। আমি জানি আমি অনৈতিক এবং বেআইনি কাজ করেছি। আমি অনেক অসুস্থতায় ভুগছি কিন্তু আমি কোন অজুহাত দিতে চাই না। আমি যাদের আঘাত করেছি আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।

মার্কিন আইনে অ্যান্থনির অপরাধের শাস্তি ১০ বছরের কারাদন্ড। ম্যানহাটনের অ্যার্টনি জন কিম বলেন, তাকে অবশ্যই তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে।

ম্যানহাটনের ফেডারেল কোর্টের রায়ের পর অ্যান্থনিকে ডির্ভোস লেটার পাঠান হুমা। এর আগে আগস্টে নিউইয়র্ক পোস্টে অ্যান্থনির যৌন কেলেঙ্কারির খবর প্রকাশিত হওয়ার পর সেপারেশনের সিদ্ধান্ত নেন হুমা।

২০১১ সালে কমপক্ষে ছয় জন নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও মেসেজ আদানপ্রদানের অভিযোগে কংগ্রেস থেকে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এক্সপ্রেস ট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV