Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

অবশেষে চিটাগাং এসোসিয়েশন অফ আমেরিকার চাবি জিয়া-সেলিমের হাতে

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: June 9, 2017 | 10:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ব্রুকলিনস্থ সুপ্রিমকোর্টে চিটাগাং এসোসিয়েশন অফ আমেরিকার নির্বাচন নিয়ে দায়েরকৃত মামলার ভাগ্য নির্ধারিত হয়েছে গত ২ জুন শুক্রবার। মাননীয় বিজ্ঞ জজ লরেন্স কনিপেল এর বেঞ্চ এ উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। জিয়া- সেলিম পরিষদের পক্ষে মামলা পরিচালনা করেন আন্দ্রেউস মলিনুজ এবং তার সহকারী মুজিবর রহমান। উভয় পক্ষের শুনানী শেষে বিজ্ঞ আদালত রায় ঘোষনা করেন। মামলার রায়ে গত ১৮ এপ্রিল জিয়া-সেলিম পরিষদ কতৃর্ক দাখিলকৃত মোশন এর সকল আবেদন গৃহীত হয়। এই আদেশ বলে অবিলম্বে চিটাগাং এসোসিয়েশন অফ আমেরিকার সকল নথি, ব্যাংক হিসাব, চাবি এবং সমিতির সকল স্থাবর অস্থাবর সম্পদের রক্ষনাবেক্ষনের দায়িত্ব অনেস্ট ব্যালট এর অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী জিয়া-সেলিম এর নেতৃত্বাধীন কার্যকরী কমিটির কাছে হস্থান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়। মামলার ইনডেস্ক নাম্বার ৫০১৭৯/১৭।
উল্লেখ যে, গত ২রা এপ্রিল চট্টগ্রাম সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সরাসরি দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি জিয়া-সেলিম, অন্যটি জাহাঙ্গীর- বিল্লাহ। অনেস্ট ব্যালেটের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জিয়া- সেলিম পরিষদ বিপুল ভোটে পূনাঙ্গ প্যানেলে বিজয়ী হয়। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে বিজয়ী জিয়া-সেলিম পরিষদকে ক্ষমতা হস্থান্তর না করে তথাকথিত কন্ঠভোটে স্বনির্বাচিত(!) জাহাঙ্গীর- বিল্লাহ গংয়ের কাছে ক্ষমতা হস্থান্তর করার অপপ্রয়াস চালান বিগত কমিটির সভাপতি জনাব আকবর আলী। অনন্যোপায় হয়ে চট্টগ্রামবাসীর বৃহত্তর স্বার্থে জিয়া- সেলিম পরিষদ আদালতের শরণাপন্ন হন। পরপর দুইবার আদালতে অনুপস্থিত থেকে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টাও চালিয়েছিলেন জাহাঙ্গীর- বিল্লাহ গং। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। মাননীয় বিজ্ঞ আদালত সুষ্পষ্ট ভাবে অবিলম্বে নির্বাচিত কমিটিকে সকল প্রকার দায়-দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন।
আদালত চত্বরে জিয়া- সেলিম পরিষদের কার্যকরী কমিটির সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন। রায় ঘোষনার সাথে সাথে আদালত জুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র মাহে রমজানের ভাবগাম্ভীর্যের সাথে সংগতি রেখে শোকরানা আদায় করা হয়। পরবর্তীতে সন্ধ্যায় চট্টগ্রামবাসী ব্রুকলিনস্থ “চট্টগ্রাম ভবন” এ চট্টগ্রামবাসীকে নিয়ে ইফতারে মিলিত হন। এই সভায় সমিতির সভাপতি আব্দুল হাই জিয়ার সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। এসময় চট্টগ্রাম সমিতির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম রেজা , ট্রষ্টি বোর্ডের সাবেক কো-চেয়ারম্যান শামসুল আলম সহ বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী উপস্থিত ছিলেন।
মামলায় জেতার পর সভাপতি আব্দুল হাই জিয়া আজকালকে বলেন,আমরা জিতবো আত্মবিশ্বাসী ছিলাম। তিনি বলেন, আদালত অনেস্ট ব্যালেটের অধীনে অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে জানেন। তবে জাহাঙ্গীর- বিল্লাহ’র দাবিকৃত কন্ঠভোট সম্পর্কে বিশ্ময় প্রকাশ করেছেন আদালত। জানতে চেয়েছেন, কন্ঠভোট কি। জাহাঙ্গীর- বিল্লাহ’র নিয়োগকৃত এটর্নীও ঠিকমত ব্যাখ্যা দিতে ব্যার্থ হয়েছেন। সমিতির উন্নয়নে তিনি জাহাঙ্গীর- বিল্লাহ’র সকল সদস্যকে সব ভুলে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV