অবশেষে স্নাতক হতে চলেছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ
অবশেষে স্নাতক হতে চলেছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন। আগামী মে মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন প্রক্রিয়ার সময় উদ্বোধনী বক্তৃতা রাখবেন তিনি। সেখানেই তাকে কলেজ ডিগ্রি দেওয়া হবে।নয়া দিগন্ত
এর আগে ২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ার সময়েই তৈরি করেছিলেন ফেসবুক। সেটিকে পুরো সময় দিতেই ছেড়ে দিয়েছিলেন পড়াশুনা। তখনই শেষ হয়ে যায় জুকারবার্গের কলেজজীবন। এরপর ফেসবুকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ায় শেষ করা হয়নি পড়াশুনা। এবার পেয়েছেন সেই সুযোগ। আগামী মে মাসে সমাবর্তন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা রাখবেন ৩২ বছর বয়সী মার্ক জুকারবার্গ। সেখানেই তাকে এই সম্মান জানান হবে। এমনকি তিনিই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ বক্তা হতে চলেছেন।
ফেসবুকে আপলোড করা ভিডিওটিতে জুকারবার্গের সঙ্গে দেখা যায় মাঝপথে হার্ভার্ড থেকে পড়া ছেড়ে দেয়া আরেক বিখ্যাত ব্যক্তি বিল গেটসকেও। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের সবচেয়ে ধনীতম মানুষটিও পড়া ছেড়ে দিয়েছিলেন। ভিডিওটিতে প্রথমে দেখা যায় দু’জনে আড্ডা মারছেন। এরপরেই জুকারবার্গের কাছে হার্ভার্ডের আমন্ত্রণপত্র আসে। তিনি গেটসকে জিজ্ঞাসা করেন, ‘২০০৭ সালে আপনি বক্তৃতা দিয়েছিলেন। ওইবছরই প্রিসিলা (মার্ক জুকারবার্গের স্ত্রী) স্নাতক হয়েছিল।’ জবাবে গেটস হেসে বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। ৩০ বছরেরও বেশি সময় লেগে গিয়েছিল ওখানে যেতে।’ পরক্ষণেই জুকারবার্গের প্রশ্ন, ‘ওরা নিশ্চয়ই জানে আমরা স্নাতক নই?’ এরপরে গেটস উত্তরে বলেন, ‘আসলে সবচেয়ে ভাল ব্যাপারটি হল তোমাকে ওরা ডিগ্রি দেবে।’
গোটা ভিডিওটিতেই দুই বিখ্যাত ব্যক্তি একে-অপরের সঙ্গে মজা করে গেছেন। এমনকি জুকারবার্গকে তার বক্তৃতা লিখে দেয়ার কথাও বলেছেন বিল গেটস। ‘আমি সবসময় তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। আশা করি এই ডিগ্রির সাহায্যে তুমি তোমার স্বপ্নের চাকরি পেয়ে যাবে।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ