Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অবৈধ ১৮ লাখ তরুণ অভিবাসীকে বৈধতা দেবেন ট্রাম্প :  শর্ত – সীমান্ত প্রাচীর নির্মাণ অর্থ ছাড় : পারিবারিক অভিবাসন ও ডিভি লটারি বন্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: January 28, 2018 | 9:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ‘ড্রিমার’ হিসাবে পরিচিত ১৮ লাখ অবৈধ তরুণ অভিবাসীকে ভিসা দেবার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে এসব অবৈধ অভিবাসীদের বৈধ করার বিনিময়ে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলার অর্থ ছাড় চান এবং পারিবারিকভাবে অভিবাসন ও ডিভি লটারি বন্ধ করতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার নির্মাণে বরাদ্দ করতে হবে আড়াই হাজার কোটি ডলারের তহবিল। বার্তা সংস্তা এপি’র বরাতে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ট্রাম্পের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন কিছু কংগ্রেস সদস্য।
তবে রক্ষণশীল সক্রিয়তাবাদীরা একে ‘রাজক্ষমা’ বা ব্যাপক আকারের ছাড় বলে অভিহিত করছেন। এ পরিকল্পনার বিরোধিতা করছেন ডেমোক্রাটদের একটি অংশও। অভিযোগ করছেন, অভিবাসীদের নাগরিকত্বের প্রশ্নে জিম্মি রেখে নিজের পরিকল্পিত সীমান্ত প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত পাশ করিয়ে নিতে চাইছেন ট্রাম্প।
সোমবার এ সংক্রান্ত প্রস্তাব পেশ করার কথা রয়েছে। যদিও আগে থেকেই ওই দেয়াল নির্মাণের বিরোধিতা করে আসছে ডেমোক্রেটরা। আর অর্থ জোগানের ব্যাপারেও তারা একমতে পৌঁছাতে পারেননি। বৃহস্পতিবার এক সম্মেলনে এই প্রস্তাবটির বিস্তারিত জানান প্রেসিডেন্টের অভিবাসন-সংক্রান্ত জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। তিনি জানান, ১৮ লাখ মানুষকে ১০ থেকে ১২ বছরের মধ্যে নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এই পরিকল্পনার মধ্যে সাত লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেয়া হবে, যারা ডিফারেড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালসের (ডিএসিএ) আওতায় রয়েছেন। বিভিন্ন দেশ থেকে যেসব শিশু অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছে, তারাই এর আওতাভুক্ত হবে। এ ছাড়া বাকি ১১ লাখ অভিবাসী রয়েছেন, যারা এখনো নিবন্ধিত হননি, তাদেরও নাগরিকত্ব দেয়া হবে। ট্রাম্প প্রশাসন আরো দুটি পরিকল্পনা নিয়েছে। তা হলো, পারিবারিকভাবে অভিবাসন ও লটারির (যা ডিভি ভিসা নামে পরিচিত) মাধ্যমে যুক্তরাষ্ট্রে লোক নেয়া বন্ধ করে দেয়া।
পাঁচ বছর আগে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা ‘ডেফারড অ্যাকশন ফর চিলড্রেন অ্যারাইভাল’ (ডিএসিএ) প্রকল্পের আওতায় সুরক্ষা পেয়েছিল অনিবন্ধিত প্রায় আট লাখ তরুণ অভিবাসী। আইনের ফাঁক গলে যুক্তরাষ্ট্রে আসা এসব তরুণদের বিতাড়নের হাত থেকে রেহাই দিয়ে এখানে বসবাস, পড়াশোনা ও ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন ওবামা। গত বছর সেপ্টেম্বরে প্রকল্পটি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ডেমোক্র্যাটরা তার এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলে আসছে, ওই তরূণরা যাতে যুক্তরাষ্ট্রে থেকে যেতে পারে, সেই রকম আইনই আনা উচিত। ড্রিমার প্রকল্পটি নিয়ে দ্বিদলীয় প্রস্তাব এ পর্যন্ত প্রত্যাখ্যান করে এসেছেন ট্রাম্প। তার অনড় অবস্থানের কারণে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে তিনদিনের জন্য সরকারও অচল হয়েছে। শেষ পর্যন্ত রিপাবলিকানরা প্রস্তাবটি নিয়ে আলোচনা চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পর গত সোমবার থেকে আবার সরকার সচল হয়েছে।
বুধবার হোয়াইট হাউজে আকষ্মিক এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ড্রিমারদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা সংকটের সমাধান করব। এটি ডেমোক্র্যাটদের ওপর নির্ভর করছে। কিন্তু তাদের (ড্রিমার) উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।” সময়ের আবর্তে ড্রিমারদের নাগরিকত্ব দেওয়া হবে বলে ট্রাম্প আশ্বাস দেন। তিনি বলেন, কেউ ভাল কাজ এবং কঠোর পরিশ্রম করে থাকলে ১০ থেকে ১২ বছরের মধ্যে এটি ঘটবে।
তবে এক টুইটে ট্রাম্প সতর্ক করে একথাও বলেছেন যে, “প্রাচীর না তুলতে পারলে ডিএসিএ’ প্রকল্পও থাকবে না।” সিনেট সংখ্যালঘিষ্ঠ নেতা চাক শুমার মেক্সিকো প্রাচীরের জন্য তহবিলের প্রস্তাব প্রত্যাহারের পরদিন ট্রাম্প টুইটে এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV