অভিজিত রায়ের স্মরণে নিউইয়র্কে প্রদীপ প্রজ্বলন, ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্-এর ডাইভারসিটি প্লাজায় গত ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় যুক্তি, বিজ্ঞান ও মানবতাবাদী লেখক মৃত্যুঞ্জয়ী অভিজিত রায়ের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। শব্দ নিউজ
নিউইয়র্ক গণজাগরণ মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশের শুরুতেই অভিজিত স্মরণে কিছুক্ষন নিরবতা পালন করা হয়। এরপর সম্মিলিত সাংস্কৃতিজ জোটের সভাপতি মিথুন আহমেদের সঞ্চালনায় প্রথমে সাংস্কৃতিক কর্র্মী তাহমিনা শহীদের নেতৃত্বে উপস্থিত সবাই ‘এ আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানটি পরিবেশন করার সাথে সাথে প্রদীপ প্রজ্বলন করা হয়।
অভিজিত রায়ের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্বু।বক্তব্য করেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, কলামিষ্ট শিতাংশু গুহ,নাট্যকর্মী লুৎফুন্নাহার লতা, রাজনীতিক মুজাহিদ আনসারী, ড.প্রদীপ রঞ্চন কর, সাংবাদিক সনজীবন কুমার, মুক্তিযোদ্ধা মনির হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সিকৃতি বড়ৃয়া, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মী গোপাল স্যানাল, সাংস্কৃতিক কর্মী শুভ রায়, জাসদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, সাংবাদিক হেলাল মাহমুদ প্রমূখ।
সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে অভিজিত রায়ের ঘাতকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, অভিজিতের আদর্শ ও চেতনাকে কোন দিন নিঃশেষ করা যাবে না। যতদিন বাংলাদেশ ও বাঙালী জাতি থাকবে, ততদিন অভিজিতের লালিত চেতনা দেশের মানুষকে মুক্ত চিন্তায় গড়ে তোলায় সমৃদ্ধ করবে।
মুক্ত চিন্তা আন্দোলনের কলমযোদ্ধা অভিজিতকে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী ঢাকায় একুশে বইমেলা থেকে বের হওয়ার সময়, ধর্মান্ধ মৌলবাদী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে আহত করে।
তিনি বাংলাদেশে সরকারের সেন্সরশিপ এবং ব্লগারদের কারাদন্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদের সমন্বয়ক ছিলেন। তিনি পেশায় একজন প্রকৌশলী হলেও মুক্তবুদ্ধির চর্চা ও লেখালেখির জন্য অধিক পরিচিত ছিলেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ