Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অভিজিৎ হত্যাকাণ্ড বাংলাদেশের সংবিধান ও ব্যক্তি-স্বাধীনতার ওপর হামলা : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: February 27, 2015 | 8:50 PM

অভিজিত রায় হত্যাকাণ্ড বাংলাদেশের সংবিধান ও ব্যক্তি স্বাধীনতার ওপর হামলা। দেশটিতে মুক্ত বুদ্ধি চর্চার যে গর্বিত রীতি রয়েছে এ হামলা তার বিরুদ্ধে। বাংলাদেশ চাইলে এ হত্যার তদন্তে সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বিফ্রিংয়ে এ কথা বলেন মুখপাত্র জেন পসাকি। এতে তিনি বলেন, অভিজিত রায়কে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এ হামলা নৃশংস ও কাপুরুষোচিত। অভিজিত ছিলেন একজন সাংবাদিক, মানবতাবাদী, একজন স্বামী, একজন বন্ধু। পসাকি বলেন, তার এ মৃত্যুতে আমরা তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই। বাংলাদেশ সময় গত রাত ২টায় এ বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অভিজিত হত্যা কি শুধুই হত্যা নাকি এর পিছনে অন্য কোন ইঙ্গিত আছে তা জানতে চান সাংবাদিকরা। এখানে প্রশ্নোত্তর আকারে ওই বিফ্রিং তুলে ধরা হলো:
প্রশ্ন: বাংলাদেশ প্রসঙ্গে।
উত্তর: আমি কি আরও কিছু যোগ করতে পারি?
প্রশ্ন: হ্যাঁ।
উত্তর: আমাদের সঙ্গে কয়েকজন বন্ধু আছেন, তারা আমাদের সঙ্গে আজ পরিদর্শনে এসেছেন। আমাদের সঙ্গে আছেন দু‘জন ভদ্রমহিলা। তারা হলেন জেনিফার, আলী ও জো। জো শিগগিরই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ম্যাট প্রশ্ন করুন।
প্রশ্ন: বাংলাদেশে হত্যা।
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: প্রশাসন কি এার বিষয়ে কোন বর্ণনা দেবে? আপনি কি মনে করেন এটা হত্যাকাণ্ড ছাড়া অন্য কিছু ছিল কিনা? দৃশ্যত, পারিপার্শ্বিক অবস্থায় এমনই ইঙ্গিত দেয়।
উত্তর: এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে আর কোন তথ্য নেই। যথার্থ হলে আমরা অবশ্যই কনসুলার সহায়তা দেব। আহ্বান জানালে আমরা তদন্তে সহায়তা করতে প্রস্তুত। পরিষ্কারভাবে বলছি, আমরা তার অতীত জানি। তবে এই মুহূর্তে প্রশাসনিক কোন বিষয় নিয়ে কিছু বলতে পারবো না। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV