অভিবাসন আইনের সংস্কার চান জাকারবার্গ
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘অভিবাসন আইন সংস্কার এ সময়ে আমাদের সবচেয়ে বড় নাগরিক অধিকার। রোববার এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
২৯ বছর বয়সী এই বিলিয়নিয়ার বলেন, ‘আমি জানি, বেশির ভাগ মার্কিন নাগরিকই এটা চান। এ দেশে এক কোটির বেশি মানুষ অবৈধভাবে বসবাস করছে। তারা এ দেশে এসেছে, কারণ তারা শুধু কাজ করতে চায়। তারা তাদের পরিবারকে সাহায্য করতে চায়। কিন্তু বৈধ না হওয়ায় তাদের নানা সমস্যার মুখে পড়তে হয়। কাজেই আমি চাই অভিবাসন আইনের সংস্কার হোক।’
জাকারবার্গ সাক্ষাৎকারে বলেন, ‘অনেক শিশুকে তাদের মা-বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে এসেছেন। এসব শিশু জানে না এর বাইরে আর কোনো দেশ আছে কি না। কিন্তু আমাদের শিশুরা যেসব সুযোগ-সুবিধা ভোগ করে, তা ওই শিশুরা পায় না। এসব দেখলে আমার হূদয় ভেঙে যায়। কিন্তু আমি আশাবাদী যে একদিন না একদিন এ অবস্থার পরিবর্তন ঘটবে।’
সাক্ষাৎকারে জাকারবার্গ মার্কিন সরকারের স্বাস্থ্যসেবাসংক্রান্ত ওয়েবসাইট হেলথকেয়ার ডট গভ ও জাতীয় নিরাপত্তা সংস্থার নজরদারির বিষয়ে কথা বলেন। নজরদারির বিষয়ে তাঁর বক্তব্য, ‘আমার মনে হয় না মার্কিন সরকার কাজটি খুব ভালোভাবে করছে। এ বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন।’
মার্ক জাকারবার্গ সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের নিয়ে এফডব্লিউডি ডট ইউএস নামে একটি সংগঠন গড়ে তোলেন। বাইরের দেশ থেকে আসা দক্ষ কর্মীরা যাতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
—দি ভার্জ অবলম্বনে রোকেয়া রহমান/প্রথম আলো
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








