‘অমর একুশে’র বিশেষ সিলমোহর এর শেষ দিনে নিউইয়র্কে পোস্ট অফিসে ভীড়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক ‘অমর একুশে’র বিশেষ সিলমোহর (Pictorial Cancellation) ব্যবহারের শেষ দিন ছিল গত ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে অনেক বাঙালিই বিকেল ৫টা পর্যন্ত লাইন ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চালুকৃত সিলমোহরটি নিতে দেখা যায়। লস এঞ্জেলেস, টেক্সাস, ফ্লোরিডা, ওযাশিংটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং বাংলাদেশসহ বিভিন্ন স্থান থেকে বন্ধু-বান্ধবদের অনুরোধে অনেককে এই সীলমোহর সম্বলিত পোস্ট কার্ড ও চিঠি পাঠাতে দেখা যায়। জ্যাকসন হাইটস পোস্ট অফিসে কর্মরত স্যুজানা স্মিথ বলেন গত ৬দিনের তুলনায় আজ অনেক বেশি সংখ্যক মানুষ এই বিশেষ সিলমোহরটি ব্যবহার করেন। মুক্তধারা ফাউন্ডেশন গত রোববার শেষ দিন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি ও ডাচ-বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদসহ বাংলাদেশের ১০০ বিশিষ্ট ব্যক্তিকে চিঠি পাঠিয়েছে। এ উপলক্ষে মুক্তধারা ফাউন্ডেশন ২০১৭ সালে তাদের কর্মসূচী সম্বলিত আমন্ত্রণপত্র ও খাম প্রকাশ করে। সেই খামে করে পুরো বছরের অনুষ্ঠানসূচীসহ সকলকে এই বিশেষ সিলমোহর সম্বলিত আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে মুক্তধারার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা জানান।
উল্লেখ্য, বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের দ্বিতীয় বারের মত যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পোস্ট অফিসে গত একুশে ফেব্রুয়ারি দুপুর ১২টায় স্মারক সিলমোহরটি চালু করে। ইউনাইটেড স্টেট পোস্টাল সার্ভিস (USPS) এ উপলক্ষ্যে ‘Celebrating 26 Years of Ekushey February’ DBBL International Mother Language Day একুশে ফেব্রুয়ারি ২০১৭ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার করে। মুক্তধারা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই বিশেষ সিলমোহর (Pictorial Cancellation) ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। ট্রাই স্টেট পোস্টাল সার্ভিস কর্তৃক (নিউইয়র্ক, নিউজার্সী ও কানেকটিকাট) কর্তৃক আয়োজিত পোস্টাল স্মারক উদ্বোধন করেন নিউইয়র্কের কনসাল জেনারেল শামীম আহসান। স্মারক সিলমোহরটির ডিজাইন করেন নিউইয়র্ক প্রবাসী শিল্পী কে সি মং।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ