অর্থনৈতিক অচলাবস্থায় হুঁশিয়ারি ওবামার
ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঋণ গ্রহণের মাত্রা বৃদ্ধিতে সম্মত হওয়ার জন্য রিপাবলিকান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। চলমান সরকারি অচলাবস্থার ১২তম দিনে ওবামা আবেদন জানান, ‘চলুন আমরা বাজেট পাস করি, মানুষজনকে কর্মক্ষেত্রে ফেরত পাঠানোর ব্যবস্থা করি আর রিপাবলিকান শাটডাউনের সমাপ্তি টানি। আমাদের বিলগুলো পরিশোধ করি আর আসন্ন অর্থনৈতিক অচলাবস্থা প্রতিহত করি।’ কংগ্রেসের অধিবেশনে অর্থনৈতিক অচলাবস্থা এড়াতে তিনি এ আবেদন জানান। বর্তমান পরিস্থিতির জন্য ওবামা রিপাবলিকান নেতৃত্বের সমালোচনা করেন। তিনি বলেন, ১৭ বছরে প্রথমবারের মতো সরকারি অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এটা স্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন। এ জন্যই এ অবস্থার সমাপ্তি টানা প্রয়োজন বলে তিনি তাগিদ দেন। এদিকে বিশ্বব্যাংক সতর্ক করেছে ভয়ংকর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাজনীতিবিদরা বাজেট ও ঋণ ঘাটতি মেটাতে ব্যর্থ হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








