অর্থসংকটে ওবামার এশিয়া সফর বাতিল
অনলাইন ডেস্ক: আর্থিক সংকটের কারনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফর বাতিল হয়েছে। এই সফর বাতিলের ফলে ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সম্মেলনসহ দুটি সম্মেলনে অংশ নেয়া হচ্ছে না ওবামারা। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে, অচলাবস্থার মুখে বিদেশ ভ্রমণে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরবর্তী অর্থ বছরের বাজেটের বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমক্র্যাট নিয়ন্ত্রণাধীন উচ্চ কক্ষ ও রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন নিম্নকক্ষের সমঝোতা না হওয়ায় আংশিকভাবে এ অচলাবস্থায় সৃষ্টি হয়েছে। তাই, খুব দরকারী নয় এমন সরকারি কার্যক্রমগুলো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। সফর বাতিলের জন্য শুক্রবার সকালে ওবামা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামব্যাঙ ইয়োধনোকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বলে ইন্দোনেশিয়ার এক মুখপাত্র নিশ্চিত করেছেন। ইন্দোনেশিয়ার বৈদেশিক সম্পর্ক বিষয়ক ওই মুখপাত্রের নাম তেউকু ফাইজাসিয়া। তবে ওবামার স্থলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অ্যাপক ও ব্রুনেইয়ের পূর্ব এশিয়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। প্রেসিডেন্টের এসব সফর বাতিলের জন্য রিপাবলিকানদের সরকার বিরোধী পদক্ষেপকে দায়ী করেছে হোয়াইট হাউস। শনিবার থেকে এশিয়ার ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া ও ফিলিপাইনে সফর করার উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল ওবামার।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








