অল্প অল্প বাংলা বলতে পারেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট
অল্প অল্প বাংলা ভাষা বলতে পারেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে একথা জানান বার্নিকাট নিজেই। ভিডিওতে মার্কিন এই কূটনীতিক বাংলা ভাষার জন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। একপর্যায়ে তিনি বলেন, আমি কিছু কিছু বাংলা বলতে পারি। একুশের সকালে ভিডিওটি স্যোশাল মিডিয়াতে শেয়ার করা হয়। দূতাবাসে কর্মরত ছয় ভাষাভাষীদের দিয়ে এটি প্রযোজনা করেছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। ভিডিওটির মন্তব্যে অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন লিখেছেন, আমরা চাই, বিদেশি সব দূতাবাস তাদের নিজস্ব পেজে নিয়মিত বাংলায় পোস্ট করুক। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া