Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

অসহনীয় শৈত্যপ্রবাহের কবলে উত্তর-পূর্বাঞ্চলীয় আমেরিকা : বোমা সাইক্লোনে নিহতের সংখ্যা বেড়ে ২৩

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: January 6, 2018 | 10:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বোমা সাইক্লোন’র তাণ্ডব এখনও কমেনি। তুষারঝড়ে উত্তর-পূর্বাঞ্চলীয় আমেরিকার ৮ অঙ্গরাজ্যে এখন চলছে অসহনীয় শৈত্যপ্রবাহ। তুষারজমে বরফ হওয়ার পর তা কাঁচের মতো পিচ্ছিল আকার ধারণ করছে সড়ক-মহাসড়ক এবং হেঁটে চলা রাস্তায়।

জাতীয় আবহাওয়া দফতরের বুলেটিনে শুক্রবার রাতে সর্বসাধারণকে সতর্ক করে বলা হয়েছে, শনিবার এবং রবিবারও ভার্জিনিয়া, দেলওয়ারে, পেনসিলভেনিয়া, নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, রোড আইল্যান্ড এবং নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যের অধিকাংশ এলাকাতেই তাপমাত্রা হিমাঙ্কের নীচে ২০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে নামবে। অর্থাৎ স্মরণকালের ভয়ঙ্কর একটি পরিস্থিতির শিকার হতে চলেছে এ অঞ্চলের সোয়া কোটি অধিবাসী। এরমধ্যে ৩ লাখেরও অধিক হচ্ছেন বাংলাদেশি। বাংলাদেশিরাও গত ৩ দিন থেকেই অসহায় জীবন-যাপন করছেন। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোও অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে।

এদিকে, বোমা সাইক্লোনে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৩ হয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি চালু হবার পরই প্রকৃত সংখ্যা জানা সম্ভব হবে বলে অঙ্গরাজ্য এবং সিটি প্রশাসন জায়েছে। ফেডারেল প্রশাসনের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী উইসকনসিনে ৬, টেক্সাসে ৪, নর্থ ক্যারলিনায় ৩, নিউইয়র্কে ২, ভার্জিনিয়ায় ২ এবং নিউজার্সি, ওহাইয়ো, মিশিগান, মিজৌরি, নর্থ ডেকটা, সাউথ ক্যারোলিনায় একজন করে মারা গেছে।

নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসির স্কুলসমূহে শুক্রবার ক্লাস শুরু হলেও উপস্থিতির হার ছিল ৫০ ভাগেরও কম। তবে ফিলাডেলফিয়া, বস্টনসহ বেশকটি বড় স্কুল ডিস্ট্রিক্টে শুক্রবারও স্কুল বন্ধ ছিল। আক্রান্ত অঙ্গরাজ্যসমূহের সরকারি-বেসরকারি অফিসের স্থবিরতা অব্যাহত ছিল শুক্রবারও।

জাতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আসছে, রবিবার আবারও তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে শিকাগো, ক্লিভল্যান্ড এবং বস্টনে। সোমবার তুষারপাত হতে পারে নিউইয়র্ক সিটি এবং ওয়াশিংটন ডিসিসহ বিস্তীর্ণ এলাকায়। অর্থাৎ ‘মরার ওপর খাড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলীয় আমেরিকা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ