Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

অসহায় পরিবারের পাশে জকিগঞ্জ সোসাইটি ইউএসএ

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: May 19, 2017 | 7:12 PM

নিউইয়র্ক : জকিগঞ্জ সোসাইটি অব ইউএসএ ইনক-এর পক্ষ থেকে সিলেট জেলার জকিগঞ্জের প্রখ্যাত আলেমেদীন সিটির জামাইকায় বসবাসরত সদ্য প্রয়াত মৌলানা আব্দুল মোমিনের অসহায় পরিবারের সাহায্যে নগদ ৩৫০০ ডলারের অর্থ হস্তান্তর করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ গত ১৭মে বুধবার সোসাইটির পক্ষ থেকে অনুদানের অর্থ প্রদান করেন। মৌলানার পরিবারের পক্ষে তার জামাতা সাহায্য গ্রহন করেন। খবর ইউএনএ’র 

নিউইয়র্কের জামাইকার বাসিন্দা জামাইকা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস, সিলেট নয়া সড়ক জামেয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও জকিগঞ্জ থানার জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা মৌলানা আব্দুল মোমিন স্ত্রী ও তিন ছোট সন্তান নিয়ে উন্নত জীবনের আসায় দুই বছর আগে যুক্তরাষ্ট্র আসেন। এরপর থেকে তিনি নিউইয়র্কের জ্যামাইকায় বসবাস করছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস গত মাসে তার আকস্মিক মৃত্যুতে তিন অবুঝ সন্তান নিয়ে হতবিহ্বল হয়ে পড়ে তার পরিবার। জামাইকা দারুল উলুম মাদ্রাসা কর্তৃপক্ষ তার তিন সন্তারের ভরন-পুষনের দায়িত্ব নেয়। পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দ তার পরিবারকে আর্থিক সাহায্য দেয়ার উদ্যোগ নেয়।

মরহুম মৌলানা আব্দুল মোমিনের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবিদুর রহমান, সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, উপদেষ্টা গিয়াস আহমদ মজুমদার, সহ সভাপতি আব্দুর রহিম, সহ সভাপতি এম এইচ মতিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ্য আব্দুল বাছিত, সোসাইটির অন্যতম পৃষ্টপোষক কামাল আহমদ উপস্থিত ছিলেন। এদিকে জকিগঞ্জ সোসাইটির সভাপতি আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী এক বিবৃতিতে এই মহতি কাজে আর্থিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার জন্য সোসাইটির সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV