Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

অ্যাপলকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড এখন ‘গুগল’ : শীর্ষ দশে ফেসবুক, স্যামসাং ও মাইক্রোসফ

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: February 2, 2017 | 7:29 AM

টানা ৫ বছর সবচেয়ে দামি ব্র্যান্ডের তালিকায় শীর্ষে ছিল অ্যাপল। এবারে অ্যাপলকে হঠিয়ে বিশ্বের সবথেকে দামি ব্র্যান্ড এখন আরেক টেক জায়ান্ট গুগল। শীর্ষ দশে এছাড়াও রয়েছে ফেসবুক, স্যামসাং ও মাইক্রোসফ। ব্যবসা মূল্যায়ন প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইনান্স প্রতি বছর ‘গ্লোবাল ৫০০’ শীর্ষক একটি তালিকা প্রস্তুত করে। সামনের মাসগুলোতে অর্থ ও ক্ষমতার নিরিখে কোন ব্র্যান্ডের মূল্য কত হতে পারে সেটা নির্ণয়ের চেষ্টা করা হয় এ তালিকায়। এতে আর্থিক স্থিতিশিলতা, ভোক্তাদের পছন্দের প্রবণতা এ বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়। স্কাই নিউজের সঙ্গে আলাপচারিতায় ব্র্যান্ড ফাইনান্সের শীর্ষ নির্বাহী ডেভিড হেই বলেছেন, ‘গ্লোবাল ৫০০ রিপোর্ট একটি প্রতিষ্ঠানের অতীতের দিকে তাকানোর বদলে ভবিষ্যতের দিকে দেখে।’
এবারের তালিকায় দেখা গেছে গুগলের মূল্য গত বছর ২৪ শতাংশ বেড়েছে। পক্ষান্তরে অ্যাপলের কমেছে ২৭ শতাংম। গুগলের ব্র্যান্ড মূল্য অনুমান করা হয়েছে ১০ হাজার ৯৪৭ কোটি ডলার। সামান্য পিছিয়ে অ্যাপলের অনুমিত ব্র্যান্ড মূল্য ১০ হাজার ৭১৪ কোটি ডলার। অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন ১০ হাজার ৬৩৯ কোটি ডলার ব্র্যান্ড মূল্য নিয়ে নিজেদের ৩য় স্থান অক্ষুন্ন রেখেছে। মাইক্রোসফ, স্যামসাং ও ফেসবুক যথাক্রমে ৫ম, ৬ষ্ঠ ও ৯ম অবস্থানে রয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ