অ্যারিজোনায় বিমান দুর্ঘটনায় নিহত ৬
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : অ্যারিজোনা অঙ্গরাজ্যের গলফ কোর্সে একটি ছোট বিমান দুর্ঘটনায় ৬ জন মানুষ নিহত হয়েছে। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্কটসডেল বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কিছু সময় পরেই এটি স্কটসডেল চ্যাম্পিয়ন্স গলফ কোর্সের সামনে বিধ্বস্ত হয়।
স্থানীয় পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন লেগে যায়।
মার্কিন বিমান নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ থেকে জানানো হয়েছে, ‘দুর্ঘটনায় বিধ্বস্ত পাইপার পিএ-২৪ বিমানটির সকল যাত্রী মারা যায়। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।’ এই ঘটনায় আশেপাশের কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার কারণটি এখনও অজানা।মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনার তদন্ত করছে। সুত্র : সিএনএন, ফক্স নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!