Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

আইফেল টাওয়ারে বোমার হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 31, 2013 | 2:21 PM

অজ্ঞাত ব্যক্তি টেলিফোনে বোমা হামলার হুমকি দেয়ার পর প্যারিসের পুলিশ আইফেল টাওয়ার খালি করে দিতে বাধ্য হয়। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় এই স্থাপনায় বোমা হামলার হুমকির পর শনিবার রাতে পুলিশ প্রায় ১ হাজার ৪০০ লোককে সরিয়ে নেয়। পুলিশ এরপর এই স্থাপনাটিতে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালায় এবং নিরাপত্তা বলয় গড়ে তোলে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, তবে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। দুই মাস আগে মালিতে আল কায়দা সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পর সন্ত্রাসী হামলার আশঙ্কায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফরাসি সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইফেল টাওয়ারে এর আগেও এ ধরনের হুমকি এসেছে এবং টাওয়ারটি খালি করে দেয়া হয়েছে। গত বছর অন্তত একবার এবং ২০১১ সালে অন্তত দু’বার স্থাপনাটি খালি করা হয়। ৩২৪ মিটার উঁচু আইফেল টাওয়ার সারা দুনিয়ার পর্যটকদের অন্যতম গন্তব্য। প্রতি বছর লাখ লাখ লোক স্থাপনাটি পরিদর্শন করে থাকেন। সূত্র : আলজাজিরা/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ