আইফোনের শতভাগ গতি পেতে ৫টি সুপার ট্রিকস
আপনার শখের আইফোনটি যেভাবে চলার কথা সেভাবে চলছে না? বেশ ধীরগতিতে কাজ করছে? আপনাকে বিশেষজ্ঞরা দিচ্ছেন ৫টি টিপস। এতে আইফোন ব্যবহারের মজা ফিরে পাবেন আপনি।
১. অপ্রয়োজনীয় অ্যাপস ফেলে দিন
ধীরগতি হওয়ার পেছনে মূল কারণটি অপ্রয়োজনীয় অ্যাপসের জায়গা দখল। সেটিংয়ে যান, সেখান থেকে জেনারেল, নীচের দিকে ইউসেজ ক্লিক করুন। এখানে দেখতে পাবেন কোন গেমস বা অ্যাপস বেশি জায়গা নিয়েছে। প্রয়োজনীয় না হলে ফেলে দিন।
২. ব্রাউজার কেস পরিষ্কার করুন
আইফোনটিকে কম্পিউটারের মতো ব্যবহার করুন। কম্পিউটারের মতো ফোনেরও ব্রাউজার কেস ক্লিয়ার করে ফেলুন। এটা করতে হলে সেটিংসয়ে যান, এরপর সাফারিতে, সেখানে ক্লিয়ার হিস্ট্রি এবং ক্লিয়ার কুকিজ এন্ড ডাটা পরিষ্কার করুন। এখানকার লেখা নীল রঙয়ের হলে বুঝতে হবে মুছে ফেলার জন্য ডাটা রয়েছে। আর যদি গ্রে রং থাকে, তবে বুঝবেন আগেই কাজটি করা হয়েছে বা মুছে ফেলার কিছু নেই।
৩. পুরোনো মেসেজ মুছে ফেলুন
ফোনের ডাটা ইউসেজ দেখা জরুরি। প্রচুর পরিমাণে আসা টেক্সট মেসেজ আইফোনের অনেক জায়গা খেয়ে ফেলে। বিশেষ করে ছবি ও ভিডিও বার্তা ফোনের গতি কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। টেক্সট মেসেজ কনভারসেশনে যান এবং পাঠানো একটি টেক্সট-এ নীচে যাওয়ার স্ক্রল বাটনটি চেপে ধরে রাখুন। একটি পেজ আসবে। সেখান থেকে বেছে বেছে মেসেজ মুছে ফেলতে পারবেন, আবার একযোগে সবগুলো মুছে ফেলতে পারবেন।
৪. অটো অ্যাপ আপডেট বন্ধ করুন
আইফোনের আইওএস৭ এর জন্য অটো অ্যাপ আপডেট দারুণ একটি ব্যবস্থা। কিন্তু এটি আপনার ব্যাটারির শক্তি খেয়ে ফেলবে দ্রুত এবং অটোমেটিক বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড হতে থাকবে। বাঁচতে সেটিংসে যান, নীচের দিকে গিয়ে ‘আইটিউনস এন্ড অ্যাপ স্টোর’-এ ক্লিক করুন। যে পেজটি আসবে সেখানে বামপাশের বাটনগুলো ব্যবহার করে অটো ডাউনলোড বন্ধ করে দিন।
৫. লোকেশন সার্ভিস বন্ধ করুন
এই সার্ভিসটি একইসঙ্গে গতি, ব্যাটারির চার্জ এবং গোপনীয়তার জন্য হুমকি। আপনি কোথায় আছেন এ খবরটি বের করতে একসঙ্গে অনেকগুলো অ্যাপস ব্যবহার করে আইফোন। এতে গতি কমে যায়, প্রচুর চার্জ ক্ষয় হয়। তাই সেটিংসে যান, সেখান থেকে প্রাইভেসি এবং এরপর লোকেশন সার্ভিসে গিয়ে এ সুবিধাটি বন্ধ করে দিন। সূত্র : হাফিংটন পোস্ট/কালের কণ্ঠ
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
আপনি কি স্মার্টফোন ব্যবহার করেন? তবে বলিরেখা পড়তে আর বেশি দেরি নেই। স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেটের অতিরিক্ত ব্যবহারে গলা ও চিবুকে বয়সের আগেই বলিরেখা ধরা পড়বে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাধারণত এই ধরনের প্রযুক্তি ব্যবহারের জন্য দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকতে হয় বলেই এমন হওয়ার সম্ভবনা বৃদ্ধি পায় বলে জানিয়েছেন তাঁরা।
লন্ডনের ননসার্জিক্যাল ফেসিলিফ্ট সিস্টেম প্রস্তুতকারক ও সরবরাহকারী সংস্থা সিএসিআই ইন্টারন্যাশনালের মতে, প্রযুক্তির প্রতি আসক্ত মানুষদের মধ্যেই এই নতুন ধরনের বলি রেখা দেখা যায়। এই বলিরেখার নাম রাখা হয়েছে ‘টেকনেক’।
সিএসিআই, গলা ও ঘাড়ের এলাকাজুড়ে যে বলিরেখা লক্ষ করা যায় তার সন্ধান দিতে গিয়ে মাইক্রোলিফট নামক এক চিকিৎসার প্রস্তাব দিয়েছে। সিএসিআই ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ডিন নাথান্সন জানিয়েছেন, বিগত কয়েক বছরে প্রযুক্তির উন্নতির সঙ্গে টেকনেকের প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। যাঁরা এই ধরনের বলিরেখার শিকার হয়েছেন তাঁরা মাইক্রোলিফট নামের এই বিশেষ চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে পারেন।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030