আইফোন-৬ বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির উরু দগ্ধ
অস্ট্রেলিয়ায় আইফোন বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তির উরু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ছয়মাস আগে তিনি ফোনটি কিনেছিলেন।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালেস’র বন্ডির বাসিন্দা গারেথ ক্লিয়ার (৩৬) রোববার দুপুরের পর তার সাইকেলে চড়ে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনাবশত: তিনি পড়ে যান তার আইফোন-৬- এর ওপর। তখন আইফোনটি বিস্ফোরিত হয়। এতে গলিত পদার্থ লেগে তার উরু দগ্ধ হয়।
ক্লিয়ার জানান, বিস্ফোরণের শব্দ শোনার আগে তিনি ধোঁয়া দেখতে পান। এতে তার উরু মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়।
তিনি আরো জানান, অ্যাপল এ বিস্ফোরণের বিষয় তদন্ত করছে। নিউজ করপোরেশনের পক্ষ থেকে কোম্পানির এক মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।নয়া দিগন্ত অনলাইন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া