Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের জয়ের ব্যাপারে আশাবাদী ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: December 29, 2018 | 12:52 AM


সিলেট থেকে প্রতিবেদক : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের জয়ের ব্যাপারে আশাবাদী সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে নির্বাচন চাই। আমরা বিশ্বাস করি, ৩০ তারিখ সিলেটসহ সারাদেশে জনগণ নৌকায় ভোট দিবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে।
শুক্রবার সকালে সিলেট শহরের হাফিজ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  ডঃ মোমেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শান্তির পথে আগামীতে বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জঙ্গিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত ও সহিংসতামুক্ত। এদেশটা পাকিস্তান, আফগানিস্তানের মত হবে না। বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে।

মোমেন বলেন, আওয়ামী লীগ কোনো ভাবেই প্রশাসনকে প্রভাবিত করছে না। প্রশাসন বিএনপির কোনো সাধারণ নেতাকর্মীকে গ্রেফতার করেনি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। তিনি বলেন, সৌহার্দের নগরী সিলেটে সবাই সমানতালে প্রচারণা চালিয়েছেন।

সিলেটের রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য অনেক পুরনো। এটা ভবিষ্যতেও অটুট থাকবে। প্রার্থী হিসেবে আমি আমার কর্মীদের সব সময়ই এ ব্যাপারে বলে আসছি। নির্বাচনী প্রচারে তার কর্মী, সমর্থকরা কোথাও বিশৃঙ্খলা আচরণ করেনি বলে দাবি করেন ড. মোমেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ড. মোমেনের নির্বাচনী প্রধান সমন্বয়ক, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV