Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজকে সিলেট বিভাগবাসীর সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: September 28, 2017 | 1:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসীদের কাজ শুরুর তাগিদ দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

গত রোববার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডের গুলসান ট্যারেসে সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে মিসবাহ উদ্দিন সিরাজকে গণসংবধনা প্রদান করা হয়। সে সংবর্ধনার জবাবে তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান, ‘বিশ্বে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বারবার জনতার রায় নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। 

বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদের সভাপতিত্ত্বে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুনের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক শেখ মকলূ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু।

মাওলানা সাইফুল আলম সিদ্দিকী কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও স্বীকৃতি বড়–য়ার ত্রিপিটক থেকে পাঠের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। প্রধান অতিথিকে ফুল দিয়ে অভিনন্দিত করেন মোঃ তুলন, খায়রুল ইসলাম খোকন, আব্দুর রশিদ রানা, যুক্তরাষ্ট্র যুবলীগ, ল’ সোসাইটি, প্রবাসী ময়মনসিং বাসী, শ্রমিক লীগ, স্বেচছাসেবক লীগ, মহানগর আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তব্যকালে প্রধান অতিথি মিসবাহ সিরাজ বর্তমান সরকারের সম্পাদিত উন্নয়নমূলক কার্যক্রমগুলি তুলে ধরে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য প্রবাসী সিলেট বিভাগবাসীর নিকট জোর আবেদন জানান।

তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকায় দেশ আজ জঙ্গীমুক্ত ও সন্ত্রাসমুক্ত একটি মধ্যআয়ের দেশ। কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষ আজ দেশে নিরাপদে সুন্দর সাবলীল জীবন যাপন করছে। বিশ্ব সম্প্রদায়ের নিকট বাংলাদেশ আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগ কিংবা ষড়যন্ত্রকারীদের কোন ষড়যন্ত্র ও বাধা বিপত্তী বাংলাদেশের আগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

মিছবাহ সিরাজ আবেগময়ী কন্ঠে তার রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে ভবিষ্যতে একজন জনপ্রতিনিধি হিসাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এবং প্রবাসীদের সহযোগীতা কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন যে দেশে যে হারে উন্নয়নের ছোয়া লেগেছে সেই হারে সিলেট বিভাগে উন্নয়ন হয় নাই। যার প্রধান কারন হলো দায়িত্ব প্রাপ্তরা যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি প্রবাসী সিলেটবাসীর বিভিন্ন দাবী দাওয়া সমস্যা, বিশেষ করে যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবারের রাজনীতিতে প্রবাসী সিলেটবাসীর যথাযথ অবস্থান নিশ্চিত করতে সর্বাত্বক প্রচেষ্টা গ্রহন করবেন বলে সবাইকে আশ্বস্থ করেন।

বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি বদরুল হুসেন খাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী, কাজী কয়েছ, হাজী এনাম, শাহিন আজমল, শেখ আতিকুল ইসলাম, খসরুজ্জামান খছরু, মিছবাহ আহমদ, মুজাহিদুল ইসলাম, অধ্যাপিকা রানা ফেরদৌস, দেওয়ান শাহেদ, দুরুদ মিয়া, জুয়েল আহমদ, জামাল হুসেন, শিরিন আখতার দিবা, জুনেদ এ খান। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV