Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আকর্ষণীয় মানুষ হবেন কিভাবে? সাতটি পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: January 26, 2014 | 8:19 PM

নিজের অজান্তেই আপনি কি অন্য মানুষদের কাছে বোরিং হয়ে গিয়েছেন? ভাবছেন, অন্যদের কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করবেন কিভাবে? আকর্ষণীয় বেশ কিছু মানুষের জীবনধারণ পর্যবেক্ষণ করে দেখা গেছে, তাদের সাতটি বিষয় প্রায়ই মিলে যায়। এসব নিয়েই বিজনেস ইনসাইডার অনুসরণে সাতটি পরামর্শ।
১. একঘেয়ে হবেন না
আমরা অনেকেই নিজেকে আকর্ষণীয় মনে করি। ফলে অজান্তেই যে কখন নিজেদের একঘেয়ে বানিয়ে ফেলি তা জানতেও পারি না। তবে সুখবর হল, কেউ যদি ঠিকভাবে চেষ্টা করেন, তাহলে নিজেকে একঘেয়ে হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন।
২. ভালো শ্রোতা হয়ে উঠুন
আকর্ষণীয় মানুষরা সারা দিন মজা করেন আর অন্যরা তা শোনেন, এমন কোনো ব্যাপার নেই। অন্যকে মুগ্ধ করার আগে তাদের কথাও শুনতে হয়।
৩. অন্যদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করুন
অন্য মানুষের আগ্রহের বিষয়, শখ ইত্যাদি জেনে নিন। এরপর সেসব বিষয় নিয়ে আলোচনা করুন। এর মাধ্যমেই তাদের ৮০ ভাগ কাছে চলে যেতে পারবেন।
৪. হাতে রাখুন তিনটি আকর্ষণীয় গল্প
আকর্ষণীয় এমন তিনটি নতুন গল্প সবসময় মাথায় রাখুন, প্রয়োজনে ব্যবহার করুন।
৫. কৌশলের কথা ভুলবেন না
কমেডিয়ানরা শুধু গল্পই বলেন না, তারা তা অভিনয় করেন। কথার সঙ্গে সঙ্গে প্রয়োজনে আবেগ ব্যবহার করুন। কথার পাশাপাশি সেগুলোও গুরুত্বপূর্ণ।
৬. আকর্ষণীয় স্থান ব্যবহার করুন
সঙ্গীত শিল্পীদের আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য কনসার্টের অবদান রয়েছে। সেখানে মানুষের ভিড়সহ সবকিছু মিলে এ আকর্ষণ তৈরি হয়। এভাবে কোনো প্রিয় স্থানের মাধ্যমে মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব।
৭. আকর্ষণীয় জীবনযাপন করুন
আপনি যদি একজন বীর হতে চান তাহলে বীরের মতো জীবনযাপন করুন। আকর্ষণীয় মানুষদের সঙ্গে চলাফেরা করুন। আপনার আশপাশের মানুষ দ্বারা আপনার ব্যবহার প্রভাবিত হয়। কালের কণ্ঠ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV